Advertisement
E-Paper

‘মদ্যপানের প্রতিবাদ করায় আগেও হুমকি দেওয়া হয় বাবাকে’! দিল্লিতে মণিপুরি শিল্পীর হত্যায় দাবি পুত্রের

রবিবার রাতে দক্ষিণ দিল্লিতে বাড়ির সামনে আক্রান্ত হন চোংথাম বিক্রম সিংহ (৫৪)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সোমবার চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৬
They threatened my father before, Manipur musician\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s son claimed

মণিপুরি শিল্পী চোংথাম বিক্রম সিংহ। ছবি: সংগৃহীত।

দিল্লিতে মণিপুরি শিল্পী সি বিক্রম সিংহকে পিটিয়ে হত্যার ঘটনায় নয়া তথ্য। পুত্র ইয়াইফাবা দাবি করেছেন, এর আগেও মদ্যপানের বিরোধিতা করেছিলেন তাঁর বাবা। তার পর থেকেই লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। পাশের ধাবার কর্মীদের বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছেন শিল্পীপুত্র। রবিবার রাতে বিক্রমকে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিক্রমের স্ত্রী জোসনা চোংথাম জানিয়েছেন, সাউন্ড বক্সের আওয়াজ কমাতে অনুরোধ করা হয়েছিল। ধাবার সামনে গিয়ে কর্মীদের সঙ্গে কথাও বলেন বিক্রম। অভিযোগ, তখনই তাঁকে তাড়া করা হয়। তার পর বাড়িতে ঢুকে বিক্রমকে বেধড়ক মারধর করা হয়। ঘুষি, লাথি মারা হয়। হামলার পর পালিয়ে যান অভিযুক্তেরা।

পুত্র বলেন, ‘‘এর আগেও মদ্যপানের বিরোধিতা করেছিল বাবা। সেই সময়েও বচসা হয়েছিল। তার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল।’’ সূত্রের খবর, এফআইআরে সেই হুমকির কথা উল্লেখ করেছেন নিহত শিল্পীর স্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা প্রতিশোধ চাই না। কিন্তু দোষীরা সাজা পাক এটাই চাই।’’ মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংহ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে চিঠি লিখেছেন। সরকার যাতে বিষয়টিতে হস্তক্ষেপ করে সে কথাও উল্লেখ করেছেন।

২০০৪ সালে দিল্লিতে চলে এসেছিলেন বিক্রম। সঙ্গীতচর্চা, প্রশিক্ষণের কাজ করতেন। কাজ করেছেন আলট্রা ভায়ার, ফিনিক্স এবং ইস্টার্ন ডার্ক নামে ব্যান্ডের সঙ্গে। উল্লেখ্য, রবিবার রাতে দক্ষিণ দিল্লিতে বাড়ির সামনেই আক্রান্ত হন চোংথাম বিক্রম সিংহ (৫৪)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সোমবার চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

Mob Lynching musician

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy