Advertisement
E-Paper

৩ হাজারের বিনিময়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া সাইবার অপরাধীদের! ২৫ কোটির প্রতারণা মামলায় বিহারে ধৃত তিন

ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই প্রতারণাচক্রের সঙ্গে জড়িত, কত টাকার লেনদেন হয়েছে— সব কিছু জানার চেষ্টা চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৬ ১৫:৪৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিহারের পটনায় সাইবার অপরাধীদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার অভিযোগ। ২৫ কোটি টাকার প্রতারণার ঘটনায় দু’জন অ্যাপ-বাইক চালক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন প্রভাকর, অমিত এবং দীপক।

পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের জন্য অভিযুক্তেরা ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পেতেন বলে তদন্তে উঠে এসেছে। তিন জনের অ্যাকাউন্টে প্রায় ২৫ কোটি টাকা লেনদেন হয়েছে বলে পুলিশের দাবি। তদন্তকারী সূত্রের খবর, আন্তঃরাজ্য সাইবার প্রতারণাচক্রে এই তিন জনের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল।

শুধু বিহারেই নয়, বেশ কয়েকটি রাজ্য থেকে এই প্রতারণার টাকা তোলা হয়েছে। তার পর সেগুলি তিন জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয় কয়েক দফায়। কোন কোন রাজ্যে কত জন প্রতারিত হয়েছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। শুধু এই তিন জনের অ্যাকাউন্টই ভাড়া নেওয়া হয়েছিল, না কি এ রকম আরও অনেক অ্যাকাউন্ট রয়েছে, তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পটনার সাইবার সেলের ভারপ্রাপ্ত আধিকারিক সঙ্গীতা কুমারী।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই প্রতারণাচক্রের সঙ্গে জড়িত, কত টাকার লেনদেন হয়েছে— সব কিছু জানার চেষ্টা চলছে।

patna

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy