Advertisement
E-Paper

রাখি উৎসবে একত্রিত হয়েছিলেন চার তুতো ভাইবোন, খাওয়াদাওয়া সেরে ফেরার পথে তিন জনকে পিষে দিল গাড়ি

তুতো ভাই অখিলেশের বাড়িতে শুক্রবার গিয়েছিলেন সরোজ, রাজকুমারী এবং অবধেশ। রাতে সেখানেই ছিলেন তাঁরা। শনিবার সকালে তিন ভাইবোন বাড়ির উদ্দেশে রওনা দেন। তখনই দুর্ঘটনার শিকার হন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৬ ১৬:১৫
চার ভাইবোন। ছবি: সংগৃহীত।

চার ভাইবোন। ছবি: সংগৃহীত।

রাখি উপলক্ষে চার তুতো ভাইবোন একত্রিত হয়েছিলেন। এক তুতো ভাইয়ের বাড়িতে বাকি তিন জন গিয়েছিলেন। খাওয়াদাওয়া সেরে বাড়ি ফিরছিলেন তারা। আর এক ভাই তাঁদের তিন জনকে রাস্তায় ছাড়তে এসেছিলেন। তাঁরা চার জন যখন গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিলেন, বেপরোয়া একটি গাড়ি চার জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুই ভাইবোনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আর এক জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চতুর্থ জন।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। জানা গিয়েছে, তুতো ভাই অখিলেশের বাড়িতে শুক্রবার গিয়েছিলেন সরোজ, রাজকুমারী এবং অবধেশ। রাতে সেখানেই ছিলেন তাঁরা। শনিবার সকালে তিন ভাইবোন বাড়ির উদ্দেশে রওনা দেন। অখিলেশ তাঁদের ছাড়তে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। সেখানে তাঁরা অপেক্ষা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই একটি ফরচুনার গাড়ি বেপরোয়া গতিতে তাঁদের দিকে ছুটে আসে। সরে যাওয়ার সুযোগ পাননি অখিলেশরা। চার জনকে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই অখিলেশ এবং অবধেশের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সরোজের। আশঙ্কাজনক রাজকুমারী। অবধেশ, সরোজ এবং রাজকুমারী পলবলের কুলেনার বাসিন্দা। অখিলেশ অমেঠীর বাসিন্দা। গাড়িচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি একটি বেসরকারি সংস্থার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসস্ট্যান্ডের কাছে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কোনও পদক্ষেপই করা হয়নি বেপরোয়া গাড়িচালকদের বিরুদ্ধে।

Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy