E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়ে সরব ডেরেক ও কাকলি

আজ অভিনব কায়দায় নরেন্দ্র মোদী সরকারকে বিঁধেছেন ডেরেক। অস্কারের প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাওয়া দশটি ভারতীয় সিনেমার কথা টেনে মোদী সরকারকে নিশানা করেছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪১
ডেরেক ও’ব্রায়েন।

ডেরেক ও’ব্রায়েন। —ফাইল চিত্র।

বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে না। তাই রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে পশ্চিমবঙ্গ সরকারের উপর বেশি চাপ তৈরি করে। আজ রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আলোচনায় এই অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। পাশাপাশি লোকসভায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের বক্তব্য, কেন্দ্র পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অবরোধ তৈরি করছে। কেন্দ্রীয় আবাস যোজনার টাকা না ছাড়ার জন্য ১১ লক্ষ পরিবারের মাথায় এখনও ছাদ নেই।

আজ অভিনব কায়দায় নরেন্দ্র মোদী সরকারকে বিঁধেছেন ডেরেক। অস্কারের প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাওয়া দশটি ভারতীয় সিনেমার কথা টেনে মোদী সরকারকে নিশানা করেছেন তিনি। কৃষকদের দুর্দশার কথা বলতে গিয়ে ‘মাদার ইন্ডিয়া’, বেকারত্বের সমস্যা প্রসঙ্গে ‘অপুর সংসার’, চড়া কর আদায়ের প্রসঙ্গে ‘লগান’, ইডি, সিবিআই-এর মতো সরকারি সংস্থার অপব্যবহারের কথা বোঝাতে ‘নিউটনের’ মতো ছবির উল্লেখ করেছেন ডেরেক।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Derek O’Brien Kakali Ghosh Dastidar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy