Advertisement
E-Paper

সর্বার সাহায্য চান গারলোসা

উত্তর কাছাড় পার্বত্য পরিষদের কর্মচারীদের বেতন সমস্যা সমাধানে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাহায্য চাইলেন পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গারলোসা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৯:০৬

উত্তর কাছাড় পার্বত্য পরিষদের কর্মচারীদের বেতন সমস্যা সমাধানে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাহায্য চাইলেন পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গারলোসা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সিইএম দেবলাল গারলোসা ও পরিষদের কার্যনির্বাহী কমিটি পরিষদ কর্মীদের বেতন সমস্যা সমাধানে রাজ্য সরকারের এককালীন আর্থিক সাহায্য ৩০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করার দাবি জানান। উত্তর কাছাড় পার্বত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির মুখপাত্র সেমুয়েল চাংসন বলেন, ‘‘বেতন সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরিষদ কর্মীদের বেতন সমস্যা সমাধানে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।’’ সেমুয়েল জানান শুক্রবার তাঁরা রাজভবনে রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্যর সঙ্গে দেখা করে পরিষদ কর্মীদের বেতন সমস্যা সমাধানে সাহায্য চান।

Mamata Banerjee Labour wage

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy