Advertisement
E-Paper

জ্ঞানেশ-বিতর্কে রাজধানীর রাজপথে আরশোলারা। ইডেন গার্ডেন্সে ‘উমা আগমনী’তে শুভেন্দু। নজরে কী কী

শুক্রবার দিল্লি পুলিশের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, যন্তর মন্তরের চার পাশে চার কিলোমিটার পর্যন্ত এলাকায় ২৪ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। যন্তর মন্তরে যাতে ‘আরশোলারা’ পৌঁছোতে না পারে, সেই জন্য আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীতে বেঁধে ফেলা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে আজ দিল্লিতে কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। শুক্রবার দিল্লি পুলিশের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, যন্তর মন্তরের চার পাশে চার কিলোমিটার পর্যন্ত এলাকায় ২৪ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। যন্তর মন্তরে যাতে ‘আরশোলারা’ পৌঁছোতে না পারে, সেই জন্য আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীতে বেঁধে ফেলা হয়েছে। বাড়তি পুলিশ নামছে ওই এলাকায়। শুধু তা-ই নয়, জমায়েতের উপর নজরদারি চালাতে ৩০০-র বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

আজ মহালয়ার দিন থেকেই পুজোর দামামা বাজিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে ব্রিগেডে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে রেড রোড থেকে মিছিল করে হেঁটে ইডেন গার্ডেন্সে যাবেন। সেখানে সরকারি উদ্যোগে আয়োজিত ‘উমা আগমনী’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাজ্যপাল আরএন রবিও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

News of the Day Gyanesh Kumar Delhi Protest Suvendu Adhikari Mahalaya Eden Gardens Mahalaya Special Mahalaya Celebration

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy