দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ ফের যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দিনভর দফায় দফায় আন্দোলনকারীদের আটক করে পুলিশ। যন্তর মন্তরের ধারেকাছে ঘেঁষতে দেয়নি কাউকে। আটক করে সিজেপির তিন প্রধান মুখ— অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে। বর্তমানে সংগঠন সামলাচ্ছেন অজিঙ্ক শিন্দে। তিনি জানান, জ্ঞানেশ কুমার ইস্তফা না-দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। “রবিবার ফের আমরা যন্তর মন্তরে যাব। আমরা পিছু হটছি না,” বলেন তিনি। অন্য দিকে, সিজেপির কর্মসূচি ঠেকাতে যে ভাবে গণপরিবহণ নিয়ন্ত্রণ করা হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা হয়েছে বলে অভিযোগ। তা নিয়ে মামলা হয়েছে আদালতে। আজ ওই মামলাটি শুনতে ছুটির দিনে বিশেষ বেঞ্চ বসবে সুপ্রিম কোর্টে।
হারের ধাক্কার পর আজ আবার নামছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের তৃতীয় ম্যাচ আজ। প্রথম ম্যাচে শ্রেয়স আয়ারের দল ৩২ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছিল। পরশু দ্বিতীয় ম্যাচে ২৪৯ রান করেও জিততে পারেনি ভারত। ওয়েস্ট ইন্ডিজ় ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছে। রাঁচীর উইকেট নিয়ে খুশি হতে পারেননি কোচ গৌতম গম্ভীর। আজ খেলা ইন্দৌরে। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১৪ হাজার পুলিশকর্মীকে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিকেল থেকে দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন আজ।