Advertisement
E-Paper

ব্রিক্‌স সম্মেলনের আগের দিন মোদীর সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন, রাজ্যের আবহাওয়া কেমন। নজরে কী

গত ৩১ অগস্ট কিরগিজ়স্তানের রাজধানী বিশকেকে ‘শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন’ (এসসিও)-এর ২৬তম শীর্ষসম্মেলনের পার্শ্ববৈঠকে পুতিনকে ব্রিক্‌সে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৯
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার আলোচনায় পরমাণু সহযোগিতা, প্রস্তাবিত ‘সুখোই এসইউ-৫৭’ এবং রাশিয়ার অশোধিত তেলের উপর মার্কিন শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার মতো বিষয়ে আলোচনা হতে পারে। আগামী কাল ও পরশু দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্‌সের ১৮তম শীর্ষসম্মেলন। গত ৩১ অগস্ট কিরগিজ়স্তানের রাজধানী বিশকেকে ‘শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন’ (এসসিও)-এর ২৬তম শীর্ষসম্মেলনের পার্শ্ববৈঠকে পুতিনকে ব্রিক্‌সে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী।

ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ অঞ্চলের ভ্রুকুটি। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুর্যোগ চলবে উত্তরের জেলাগুলিতেও। আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চলবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া। নিম্নচাপ অঞ্চলের অনুকূল পরিস্থিতি থাকায় আপাতত সমুদ্রের উপরেও ঝোড়ো হাওয়া বইছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কলকাতায় আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে।

Delhi Narendr Modi Vladimir Putin Bay Of Bengal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy