Advertisement
E-Paper

‘ইন্ডিয়া’ থেকে সিজেপি-র কর্মসূচি, নজরে দিল্লি। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। অভিষেক। আইএসএল। কী কী নজরে

সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করে যাওয়ার কর্মসূচি কি অব্যাহত রাখবে বিরোধী শিবির? অন্য দিকে, আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-ও। তবে তারা এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও কর্মসূচির কথা ঘোষণা করেনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত সাক্ষাতের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। এই অবস্থায় সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করে যাওয়ার কর্মসূচি কি অব্যাহত রাখবে বিরোধী শিবির? অন্য দিকে, আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-ও। তবে তারা এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও কর্মসূচির কথা ঘোষণা করেনি। সমাজমাধ্যমে সিজেপি-র তরফে একটি পোস্ট করে বলা হয়েছে, “আরশোলারা (ককরোচ) যারা দিল্লিতে আছ, তারা থেকে যাও। পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।” ফলে আজও দিল্লির রাজপথ উত্তাল হতে পারে বিক্ষোভ-প্রতিবাদে। দিল্লি পুলিশ কী ভূমিকা নেয়, তা-ও নজরে থাকবে।

শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুলিশকর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, প্রায় ১৪ হাজার পুলিশকর্মীকে নিয়োগপত্রের পাশাপাশি, পুলিশের উর্দিও তুলে দেবেন তিনি। বিকেলে পার্ক স্ট্রিট, চোরবাগান সর্বজনীন এবং সন্তোষপুর লেকপল্লীর পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশ। সেই কারণে রবিবার সকালে সমন নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে যান পুলিশ আধিকারিকেরা। নোটিস গ্রহণ করা হয়। তাঁকে সোমবার শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে।

আজ আইএসএলে নামছে মোহনবাগান। তাদের প্রথম ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এই নর্থইস্টের বিরুদ্ধে গত দু’টি প্রতিযোগিতা ডুরান্ড কাপ ও আইএফএ শিল্ডে খেলেছে মোহনবাগান। ডুরান্ডে জিতেছে বাগান। শিল্ডে ম্যাচ ড্র হয়েছে। আইএসএলের শুরুতেই মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। গুয়াহাটির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে হবে খেলা। শিল্ড জয়ের পর আইএসএলের শুরুটাও ভাল করতে চাইছেন পানাজিয়োটিস দিমপেরিস। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। তবে ম্যাচ টেলিভিশনে সরাসরি দেখানো হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। টেলিভিশনে দেখা না গেলেও সোনিলিভ অ্যাপ ও ইউটিউবে সরাসরি দেখা যাবে খেলা।

News of the Day CJI Surya Kant CJP Suvendu Adhikari Abhishek Banerjee Kolkata Police indian super league

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy