Advertisement
E-Paper

এনআরএসে নার্সের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত। রাষ্ট্রপতির ভাষণ। শুভেন্দুর জোড়া কর্মসূচি। কী কী নজরে

পরে বিকেলে ধনধান‍্য অডিটোরিয়ামে কন‍্যারত্ন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ০৭:৫৭
গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

স্বাধীনতা দিবসের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্য দিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেতারে বার্তা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়া নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে দু’টি পৃথক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আজ সকালে মাল্টিপারপাস মাঠে দু’দিনব‍্যাপী এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি। পরে বিকেলে ধনধান‍্য অডিটোরিয়ামে কন‍্যারত্ন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

এনআরএস হাসপাতালে রাতের ডিউটিতে কর্তব্যরত নার্স রুপালি বর্মনের রহস্যমৃত্যুতে ধোঁয়াশা অব্যাহত। তিনি স্ত্রীরোগ বিভাগে কর্মরত ছিলেন। শৌচালয় থেকে বুধবার রাতে তাঁর দেহ উদ্ধার করা হয়। দেহের পাশে ছিল ইঞ্জেকশনের তিনটি ভায়াল। সূত্রের খবর, রুপালির বাঁ হাতে ইঞ্জেকশনের দাগ পাওয়া গিয়েছে। কী ভাবে তাঁর মৃত্যু হল, পুলিশ খতিয়ে দেখছে। আলাদা তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবনও।

Droupadi Murmu Suvendu Adhikari NRS Hospital

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy