Advertisement
E-Paper

জ্ঞানেশবিরোধী আন্দোলন কোন পথে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ় চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। দিনভর কী কী নজরে থাকবে

মুখ্য নির্বাচন কমশিনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নেমেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতেই সোমবার রাহুল গাঁধীর বাড়িতে চা-চক্রে বসেন বিরোধী নেতারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

মুখ্য নির্বাচন কমশিনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নেমেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতেই সোমবার রাহুল গাঁধীর বাড়িতে চা-চক্রে বসেন বিরোধী নেতারা। ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও। সেই বৈঠক শেষেই রাহুল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জ্ঞানেশদের ঘিরে ‘জাল গুটিয়ে আসছে’। কী ভাবে সেই চাপ ক্রমে বৃদ্ধি করা হচ্ছে বা হবে, তা এখন প্রকাশ করতে চাননি রাহুল। তবে ইঙ্গিত দিয়েছেন, এই লড়াই চলবে। এই পরিস্থিতি কোন দিকে গড়াবে?

আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ় চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ়ে শ্রেয়স আয়ারের দল এখন ২-১ ফলে এগিয়ে। প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। গত ম্যাচে আবার জয়ে ফিরেছেন শ্রেয়সেরা। আজ জিতলেই সিরিজ় জিতে যাবে ভারত। হায়দরাবাদে খেলা সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

দেবীপক্ষের আবহেই মন্ত্রিসভার বৈঠক বসছে নবান্নে। আজ দুপুর ৩টেয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হবে। পুজোর আগে আজ শেষ কর্মদিবস পশ্চিমবঙ্গ সরকারের। তাই শারদীয়া উৎসবের আবহে বৈঠকে বসছে মন্ত্রিসভা। সকালের দিকে কলকাতায় পুজোর উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী।

News of the Day Cockroach Janta Party Delhi Protest Ind vs WI Nabanna

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy