Advertisement
E-Paper

গুরুগ্রামে বাইক আরোহীকে ধাক্কার তদন্ত কোন পথে। সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে ভারত-আফগানিস্তান। কী কী

বাইকে ধাক্কা দেওয়ার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে গুরুগ্রাম পুলিশের কাছে ওই গাড়ির চালক-সহ বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সিয়া। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এবং মালিকের নামও পোস্টে উল্লেখ করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

বাইকে ধাক্কা দেওয়ার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে গুরুগ্রাম পুলিশের কাছে ওই গাড়ির চালক-সহ বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সিয়া। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এবং মালিকের নামও পোস্টে উল্লেখ করেছেন তিনি। পুলিশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োর ভিত্তিতে মামলা রুজু করেছে। গুরুগ্রামের সেক্টর ৫৬ থানায় এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনার তদন্তে কোন দিকে?

আফগানিস্তানের বিরুদ্ধে আজই সিরিজ় জিতে যেতে পারে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ আজ। প্রথম ম্যাচে শ্রেয়স আয়ারের দল ৩৮ বল বাকি থাকতে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। অভিষেক শর্মা রান পেয়েছেন। ভাল বল করেছেন অর্শদীপ সিংহ। আজ দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

বর্ষাকালীন অক্ষরেখা এখনও সক্রিয়। আনুষ্ঠানিক ভাবে শরতে প্রবেশ করলেও তাই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে আরও কিছু দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমছে।

News of the Day Gurugram India vs Afghanistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy