Advertisement
E-Paper

কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি সিজেপির। আইএসএলে আজ আবার নামছে মোহনবাগান। কী কী নজরে

দিল্লি পুলিশের হুঁশিয়ারিতে না-দমে ককরোচ-প্রতিষ্ঠাতা অভিজীৎ দিপকে এবং বাম ছাত্র সংগঠন আইসার নেত্রী নেহা বোরা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন ‘তেরঙা ওড়াও’ (যার পোশাকি নাম, ‘লেহরা দো তেরঙ্গা’) কর্মসূচি পালনে তাঁরা বদ্ধপরিকর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আজকের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র উপর চাপ বাড়িয়েছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিচালিত দিল্লি পুলিশের তরফে ককরোচ-কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা (চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ) জারি হয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে আগামী দু’দিনের জন্য সেন্ট্রাল পার্ক বন্ধ করার কথা ঘোষণা করেছে দিল্লি পুলিশ। তবে দিল্লি পুলিশের হুঁশিয়ারিতে না-দমে ককরোচ-প্রতিষ্ঠাতা অভিজীৎ দিপকে এবং বাম ছাত্র সংগঠন আইসার নেত্রী নেহা বোরা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন ‘তেরঙা ওড়াও’ (যার পোশাকি নাম, ‘লেহরা দো তেরঙ্গা’) কর্মসূচি পালনে তাঁরা বদ্ধপরিকর।

আইএসএলে আজ আবার নামছে মোহনবাগান। এটি তাদের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে শুরুতেই ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন। আজ দ্রাজিচ-জেলকোভিচদের সামনে স্পোর্টিং দিল্লি। এটিও মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। দিল্লিতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপ ও ইউ টিউবে। সোনি স্পোর্টস চ্যানেলে ম্যাচ দেখা যাবে কি না, তা এখনও অনিশ্চিত।

News of the Day CJP Cockroach Janta Party indian super league

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy