E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রামমন্দিরের সিইও নিয়োগ পিছিয়ে গেল

সূত্রের মতে, আগামী ২ সেপ্টেম্বর মন্দির কমিটির পরবর্তী বৈঠক। তাতেই সিইও নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে মন্দিরের যে ধর্মীয় কমিটি ছিল, আজকের বৈঠকে সেটির খোলনলচে বদলে দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ০৮:০৭
অযোধ্যার রামমন্দির।

অযোধ্যার রামমন্দির। — ফাইল চিত্র।

অযোধ্যার রামমন্দিরের জন্য চিফ এগ্‌জিকিউটিভ অফিসার (সিইও) নিয়োগ আপাতত পিছিয়ে দিলেন মন্দির কর্তৃপক্ষ। সূত্রের মতে, আগামী ২ সেপ্টেম্বর মন্দির কমিটির পরবর্তী বৈঠক। তাতেই সিইও নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে মন্দিরের যে ধর্মীয় কমিটি ছিল, আজকের বৈঠকে সেটির খোলনলচে বদলে দেওয়া হয়েছে। চেয়ারম্যান স্বামী গোবিন্দ দেব গিরির নেতৃত্বাধীন ৯ সদস্যের কমিটিতে পাঁচ জন সাধুকে বেছে নেওয়া হয়েছে, যাঁরা অযোধ্যার বাসিন্দা। কমিটির বাকি চার জন হলেন অছি পরিষদের প্রতিনিধি। নতুন ওই কমিটি পূজা-অর্চনা, ধর্মীয় রীতি-নীতি পালন, উৎসব, পুরোহিতদের প্রশিক্ষণের দায়িত্বে থাকবে। এ দিকে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, সিইও পদের জন্য প্রায় ৫২০০টি আবেদন জমা পড়েছে। তার মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া সময়সাপেক্ষ। সেই কারণে সিইও নির্বাচন প্রায় পাঁচ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Ayodhya Ram Mandir

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy