E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আমেরিকায় ২ ভারতীয় খুন

নিউ ইয়র্কে পিৎজ়া পৌঁছে দেওয়ার সময়ে খুন হয়েছেন আদতে পঞ্জাবের বাসিন্দা গুরদীপ সিংহ। নিউ ইয়র্ক পুলিশের ধারণা, এ ক্ষেত্রেও ডাকাতির চেষ্টার সময়ে খুন হয়েছেন গুরদীপ। পঞ্জাবের জাবোয়াল গ্রামে গুরদীপের বাড়ি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ০৯:১৩

আমেরিকার দুই প্রান্তে খুন হলেন দুই ভারতীয়।

প্রথম ঘটনা টেনেসির জ্যাকসনের। সেখানে বৃহস্পতিবার নিজের নতুন দোকান খুলেছিলেন আদতে গুজরাতের মেহসানার বাসিন্দা সুরেশ পুরুষোত্তমদাস পটেল। পুলিশ জানিয়েছে, রাত ৯টা নাগাদ তাঁর দোকান ‘রিজক্রেস্ট সেলার’-এ হামলা চালায় এক দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের কাছ থেকে টাকা চায়। টাকা নেওয়ার পরে বেশ কয়েক বার গুলি ছোড়ে সে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতী কৃষ্ণাঙ্গ পুরুষ। একটি সাদা গাড়িতে চেপে পালিয়েছে সে।

নিউ ইয়র্কে পিৎজ়া পৌঁছে দেওয়ার সময়ে খুন হয়েছেন আদতে পঞ্জাবের বাসিন্দা গুরদীপ সিংহ। নিউ ইয়র্ক পুলিশের ধারণা, এ ক্ষেত্রেও ডাকাতির চেষ্টার সময়ে খুন হয়েছেন গুরদীপ। পঞ্জাবের জাবোয়াল গ্রামে গুরদীপের বাড়ি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Death Case police investigation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy