E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কলকাতা, মুম্বইকে নিয়ে উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে

রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে আরও বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইতিমধ্যেই বিভিন্ন শহরের পরিকাঠামো, জল সরবরাহ ব্যবস্থা, পরিবহণ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ঘরবাড়ি এবং পানীয় জলের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৮

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে কলকাতা ও মুম্বইয়ের লক্ষ লক্ষ মানুষ তাঁদের ঘরবাড়ি হারাতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে।

‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চ্যালেঞ্জ ও মোকাবিলার পথ’ সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের রিপোর্টটিতে বলা হয়েছে, ‘‘সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাওয়ার বিষয়টি আর কোনও দূরবর্তী হুমকি নয়, বরং এটা এখন ঘটে চলেছে এবং অতীতের থেকে অনেক দ্রুতগতিতে। যা উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মানুষের জন্য বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।’’ সোমবার প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার কলকাতা, মুম্বই ও ঢাকার মতো শহরগুলিতে প্লাবণের ফলে স্থায়ী ভাবে জলমগ্ন হয়ে প্রায় ১ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষের ঘরছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আমেরিকার মায়ামি, নিউ ইয়র্কের মতো শহরগুলিতে উপকূলীয় পরিকাঠামো ও সম্পদের ব্যাপক ঝুঁকির কথাও রিপোর্টে তুলেধরা হয়েছে।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে আরও বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইতিমধ্যেই বিভিন্ন শহরের পরিকাঠামো, জল সরবরাহ ব্যবস্থা, পরিবহণ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ঘরবাড়ি এবং পানীয় জলের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে। আর্থিক স্থায়িত্ব ও স্থায়ী উন্নয়নের প্রশ্নে এর নেতিবাচক প্রভাব রয়েছে। মানবাধিকারের বিষয়টিও এর সঙ্গে জড়িয়ে রয়েছে।

এ ছাড়া, উপকূলীয় অঞ্চলের জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বন্যার ফলে মৃত্যুর আশঙ্কা যেমন বাড়বে তেমনি ক্ষতিগ্রস্ত হবে বাস্তুতন্ত্র।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
UN calcutta Mumbai

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy