Advertisement
E-Paper

নির্মীয়মাণ সেতুতে লোহার বিম তোলার সময় ভেঙে পড়ল ক্রেন, বিহারের বৈশালীতে আহত ৭ শ্রমিক

জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, বিম তোলার সময় হঠাৎ ক্রেনটি ভারসাম্য হারিয়ে ফেলে। বিশাল সেই লোহার বিম নীচে আছড়ে পড়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০১
সেতুর লোহার বিম ভেঙে পড়েছে। ছবি: সংগৃহীত।

সেতুর লোহার বিম ভেঙে পড়েছে। ছবি: সংগৃহীত।

বিহারে ফের সেতু বিপর্যয়। নির্মীয়মাণ সেতুতে লোহার বিম তোলার সময় ক্রেন ছিঁড়ে বিপত্তি। লোহার বিমের নীচে চাপা পড়ে আহত হলেন বেশ কয়েক জন শ্রমিক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়। ছয় লেনের একটি সেতু তৈরি হচ্ছে। সেটি নির্মাণের দায়িত্বে রয়েছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)।

জেলাশাসক বর্ষা সিংহ জানিয়েছেন, সাত জন শ্রমিক আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁদের। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, বিম তোলার সময় হঠাৎ ক্রেনটি ভারসাম্য হারিয়ে ফেলে। বিশাল সেই লোহার বিম নীচে আছড়ে পড়ে। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়। তড়িঘড়ি শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

সেতু বিপর্যয়ের ঘটনা নিয়ে বিরোধী দলনেতা তেজস্বী যাদব রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। রাস্তা, সেতু নির্মাণে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। আর সে কারণেই একের পর এক সেতু বিপর্যয়ের মুখে পড়ছে রাজ্য। সেতুটি সারণ জেলার বকরপুরের সঙ্গে মুজফ্ফরপুরের মানিকপুরের সঙ্গে সংযোগ স্থাপনে নির্মাণ করা হচ্ছে। এই প্রথম নয়, এর আগেও বিহারে সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বেশ কয়েকটি সেতু ভেঙে পড়ে।

Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy