Advertisement
E-Paper

তৃতীয় ফ্রন্ট মৃত সন্তান: মইলি

অ-কংগ্রেসি, অ-বিজেপি দলগুলিকে নিয়ে একটি তৃতীয় ফ্রন্ট গড়ার লক্ষ্যে গত ক’দিন ধরেই সক্রিয় হয়েছেন মমতা-চন্দ্রশেখর রাওয়ের মতো নেতারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ০৩:৩২
বীরাপ্পা মইলি।

বীরাপ্পা মইলি।

মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর রাওদের তৃতীয় ফ্রন্টের ধারণাকে সরাসরি নস্যাৎ করে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি। তাঁর কথায়, ‘‘ওটা একটা মৃত সন্তান প্রসব করা হবে!’’ কংগ্রেসের নেতৃত্ব ছাড়া বিজেপিকে তাড়াতে কোনও বিকল্পই সম্ভব নয় বলে মনে করেন তিনি।

অ-কংগ্রেসি, অ-বিজেপি দলগুলিকে নিয়ে একটি তৃতীয় ফ্রন্ট গড়ার লক্ষ্যে গত ক’দিন ধরেই সক্রিয় হয়েছেন মমতা-চন্দ্রশেখর রাওয়ের মতো নেতারা। ডিএমকে নেতা এম কে স্ট্যালিন-সহ একাধিক আঞ্চলিক দলের নেতার সঙ্গে কথাও বলেছেন মমতা। প্রস্তাবিত এই জোটে কংগ্রেসকে না রাখার কৌশলই নেওয়া হয়েছে। কিন্তু মইলির মতে, কংগ্রেসকে বাদ দিয়ে এগোতে গিয়ে অতীতেও এই ধরনের তৃতীয় ফ্রন্ট মুখ থুবড়ে পড়েছে। ফের তা হবে। আখেরে বিজেপিরই সুবিধা করে দেবে। প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘‘কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ দলগুলি একজোটে সফল হবে, কিন্তু আলাদা ভাবে লড়তে গেলে সফল হবে না।’’

Veerappa Moily Congress Third Front বীরাপ্পা মইলি

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy