E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ডলফিনের সংখ্যায় তৃতীয় পশ্চিমবঙ্গ

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে ডলফিনের সংখ্যা সবথেকে বেশি, ২৩৯৭টি। বিহারে ২,২০০টি ডলফিনের সন্ধান মিলেছে। এর পরেই পশ্চিমবঙ্গের স্থান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ০৯:২৪
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিমবঙ্গের নদীতে আনুমানিক ৮১৫টি ডলফিন রয়েছে। গোটা দেশে ডলফিনের সংখ্যা জানতে প্রথম সমীক্ষা রিপোর্ট জানিয়েছে, ভারতে ২৮টি নদীতে মোট ৬,৩২৭টি ডলফিন রয়েছে। আটটি রাজ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু অববাহিকার ৮ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ ২৮টি নদীতে সমীক্ষা করা হয়েছিল। জানা গিয়েছে, উত্তরপ্রদেশে ডলফিনের সংখ্যা সবথেকে বেশি, ২৩৯৭টি। বিহারে ২,২০০টি ডলফিনের সন্ধান মিলেছে। এর পরেই পশ্চিমবঙ্গের স্থান। আজ গুজরাতের গিরে জাতীয় বন্যপ্রাণী পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছেন। একই সঙ্গে চলতি বছরে এশিয়াটিক সিংহ শুমারির ঘোষণাও করেছেন। প্রতি পাঁচ বছর অন্তর দেশে এশিয়াটিক সিংহ গণনা করা হয়। ২০২০ সালে ৬৭৪টি সিংহের সন্ধান মিলেছিল। সিংহের সংরক্ষণে ‘প্রজেক্ট লায়ন’-এর জন্য কেন্দ্রীয় সরকার ২,৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Dolphin

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy