Advertisement
E-Paper

গণনার ভিডিয়ো ফুটেজ খুঁজেই পাচ্ছে না কমিশন! ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, কর্নাটকের এক কেন্দ্রের ফলাফল ঘিরে বিতর্ক

শীর্ষ আদালত কমিশনের উদ্দেশে বলে, “কী ভাবে আপনারা বলতে পারেন যে, আমরা (ভিডিয়ো রেকর্ডিং) খোঁজার চেষ্টা করছি? যা আপনাদের কাছে আছে, পরের শুনানিতে তা জমা করুন। না-হলে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১০:০৩
গণনার ভিডিয়ো ফুটেজ খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন! ভর্ৎসনা সুপ্রিম কোর্টের।

গণনার ভিডিয়ো ফুটেজ খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন! ভর্ৎসনা সুপ্রিম কোর্টের।

এসআইআর প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং ‘ভোটচুরি’র অভিযোগে বিদ্ধ নির্বাচন কমিশন। এই আবহে কর্নাটকের একটি বিধানসভা কেন্দ্রের গণনার ফুটেজ দেখাতে না-পারায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল তারা।

২০২৩ সালে কর্নাটকের শ্রীনগেরি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে গোড়া থেকেই বিতর্ক ছিল। প্রথমে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী টিডি রাজেগৌড়াকে জয়ী বলে ঘোষণা করা হয়েছিল। বিজেপি প্রার্থী ডিএন জীবারাজ এই ফলাফলকে চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ করেন। তার ফলে এই কেন্দ্রে পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়। পোস্টাল ব্যালটের গণনায় ২০১ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী।

এই ফলাফল নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টেও। কংগ্রেস প্রার্থী গণনা এবং পুনর্গণনার ভিডিয়ো ফুটেজ দেখানোর আর্জি জানান। তার প্রেক্ষিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ তার পর্যবেক্ষণে জানায়, ভিডিয়ো ফুটেজ এবং অন্যান্য নথি প্রকাশ্যে আনা উচিত কমিশনের। নির্বাচন কমিশনের আইনজীবী শেষাদ্রী নায়ডু আদালতে জানান, গণনার ভিডিয়ো ফুটেজ খুঁজে পাওয়া যাচ্ছে না!

কমিশনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। কমিশনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন দুই বিচারপতি। শীর্ষ আদালত কমিশনের উদ্দেশে বলে, “কী ভাবে আপনারা বলতে পারেন যে, আমরা (ভিডিয়ো রেকর্ডিং) খোঁজার চেষ্টা করছি? যা আপনাদের কাছে আছে, পরের শুনানিতে তা জমা করুন। না-হলে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব। আমরা এই ধরনের বাজে অজুহাত শুনব না।” এই মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি।

Election Commission Supreme Court Video Recording Gyanesh Kumar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy