Advertisement
E-Paper

হাজার হাজার কোটি টাকার পোশাক-গয়না! শুধু সাজের জন্যই কি বিশ্বজোড়া খ্যাতি কাতারের ‘রাজকুমারী’র?

সাজগোজে, চেহারায় নিখুঁত থাকতে ভালবাসেন তিনি। ভিতরে যা-ই হোক বাইরের জগতের সামনে তাঁর যে প্রদর্শন, সেখানে পান থেকে চুন খসার উপায় নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭
যে দেশে মহিলাদের আপাদমস্তক পোশাকে ঢেকে রাখা দস্তুর, সে দেশের ফ্যাশনবিগ্রহ তিনি। তাঁর সাজগোজে শুধু দেশ নয়, গোটা দুনিয়ার ফ্যাশনজগত মুগ্ধ। তবে শৌখিন এই রাজ পরিবারের রমণী আরও নানা কারণে ‘বিখ্যাত’ ।
০১ / ১৭

নাম শেখা মোজ়া বিন্ত নাসের আল-মিশাদ। কাতারের প্রাক্তন রাজার দ্বিতীয় স্ত্রী তিনি। আর বর্তমানে কাতারের রাজা বা ‘এমির’ তাঁর পুত্র তামিম বিন হামাদ আল থানি। তাই তিনি রাজমাতা। যদিও দুনিয়া তাঁকে চেনে ‘কাতার প্রিন্সেস’ বা কাতারের রাজকুমারী হিসাবে।
০২ / ১৭

কাতারের ‘রাজকুমারী’র খ্যাতির একটি কারণ অবশ্যই তাঁর অনবদ্য ফ্যাশনবোধ। বিভিন্ন অনুষ্ঠানে যখন তিনি এসে প্রবেশ করেন, তথন আরও কারও দিকে নজর ঘোরাতে পারেন না উপস্থিত মানুষ। শোনা যায় ব্রিটেনে রানি এলিজাবেথ-এর স্বামী ফিলিপ তাঁর রূপে, ফ্যাশনবোধে মুগ্ধ হয়েছিলেন।
০৩ / ১৭

পর পর বেশ কয়েক বছর বিশ্বের সেরা সাজগোজ করা ব্যক্তিত্বের শিরোপা দেওয়া হয়েছে তাঁকে। ফোর্বসের মতো পত্রিকা তাঁকে দু’বার ১০০ জন প্রভাবশালী মহিলার তালিকায় স্থান দিয়েছে। ব্রিটেনের কিছু সংবাদমাধ্যম পরিচালক আলফ্রেড হিচককের নায়িকাদের সঙ্গে তুলনা টেনেছিল তাঁর।
০৪ / ১৭

মঙ্গলবার, ৮ অগস্ট ৬৭ বছর বয়স হল মোজ়ার। তার আগের মাসে জুলাইয়ে মৃত্যু হয়েছে তাঁর স্বামী তথা কাতারের প্রাক্তন রাজার। ‘সিংহাসন’-এ বসেছেন তাঁর পুত্র। সত্তর ছুঁইছুঁই সদ্য বিধবা মোজ়াকে দেখে যদিও সেই ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপ্টা বা বয়সের ছাপ তাঁকে দেখে বোঝার উপায় নেই।
০৫ / ১৭

সাজগোজে, চেহারায় নিখুঁত থাকতে ভালবাসেন তিনি। ভিতরে যা-ই হোক না কেন, বাইরের জগতের সামনে তাঁর যে প্রদর্শন, সেখানে পান থেকে চুন খসার উপায় নেই।
০৬ / ১৭

নিজেকে নানা কাজে বিলিয়ে দিয়েছেন মোজ়া। তবে নিজের ফ্যাশনবিগ্রহ ভাবমূর্তিটিও তাঁর প্রিয়।  ভালবাসেন মোজ়া। তার জন্য খরচও করেন প্রচুর। বিশ্বের সেরা পোশাকশিল্পী আর সবচেয়ে নামী বিলাসবহুল দ্রব্যের ব্র্যান্ড বিশেষ ভাবে পোশাক বানায় তাঁর জন্য। সে সব পোশাক গোটা দুনিয়া খুঁজে বেড়ালেও দু’টি মিলবে না।
০৭ / ১৭

আলমারিতে উপচে পড়ে ভ্যালেন্টিনো, ক্রিশ্চিয়ান ডিয়, শানেল, আরমানি, জঁ পল, এলি সাব, গুচি, ভার্সাচে, জিভানসি-র পোশাক। সাধারণত ওই সব ব্র্যান্ডের অধিকাংশ পোশাকই হয় খোলামেলা। কোনও পোশাকের গলার অংশটি হয়তো এতটাই বড় যে বক্ষ বিভাজিকা প্রদর্শন করছে। আবার কোনওটির ঝুল থেমেছে হাঁটুর উপরে। কোনও গাউনের কাঁধে-গলায় পিঠে সুতোটি নেই।
০৮ / ১৭

কাতারের মেয়েদের পক্ষে এমন পোশাক পরা সম্ভব নয়। নারীর ত্বক-মাথার চুল প্রদর্শনের ব্যাপারে অত্যন্ত রক্ষণশীল সেখানকার সমাজ। রাজপরিবারও সেই নিয়মের বাইরে নয়। বরং কোনও কোনও ক্ষেত্রে রাজবাড়ির সদস্যদের একটু বাড়তি সতর্ক হয়ে চলতে হয় এ ব্যাপারে। তবে কোনও পোশাক পছন্দ হলে তা পরেই ছাড়েন মোজ়া। শুধু প্রয়োজন মতো বদলে নেন পোশাকের আদল।
০৯ / ১৭

বিভাজিকা প্রদর্শনকারী গাউন বদলে যায় হাই নেক লম্বা ঝুলের পোশাকে। কাঁধখোলা স্লিভলেস পোশাকের হাতার ঝুল কনুই পেরিয়ে তবে থামে। হাঁটু ঝুলের পোশাককে গোড়ালি ঝুল বানিয়ে দেয় নামী ব্র্যান্ডগুলি। শুধু ‘কাতারের রাজকুমারী’ মোজ়া বিন্ত নাসের পরবেন বলে।
১০ / ১৭

খরচ যতই হোক পরোয়া করেন না মোজ়া। তাঁর ওয়ার্ড্রোব জুড়ে রয়েছে এমন অজস্র পোশাক, গয়না, জুতো ইত্যাদি। হিরে-জহরতের সংগ্রহে তিনি সমানে সমানে টেক্কা দেন অম্বানী গিন্নিকে।
১১ / ১৭

তাঁর ওয়ার্ড্রোব ঠিক কতটা দামি? সে তথ্য জানা যায় না। তবে তাঁর স্বামী, কাতারের প্রয়াত রাজা এক বার কৌতুক করে এ প্রসঙ্গে একটি মন্তব্য করেছিলেন। তা থেকে কিছুটা আন্দাজ পাওয়া যায়।
১২ / ১৭

সেই সময়ে সদ্য ইউরোপের বিলাসদ্রব্যের ব্র্যান্ড ভ্যালেন্টিনো কিনে নিয়েছে কাতারের রাজপরিবার সমর্থিত আর্থিক সংস্থা। সে প্রসঙ্গে তৎকালীন রাজা তথা মোজ়ার স্বামীকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘‘এত বছর ধরে আমার যে পরিমাণ অর্থ ভ্যালেন্টিনোর জিনিস কিনতে ব্যয় করেছেন রানি, সে দিক থেকে দেখলে সংস্থাটি অনেক সস্তায় পেয়েছি বলতে হবে।’’
১৩ / ১৭

উল্লেখ্য,  ভ্যালেন্টিনো কিনতে কাতারের রাজ-পরিবার সমর্থিত ওই সংস্থা খরচ করেছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৮২০২ কোটি টাকা! সেই হিসাবে ধরলে মোজ়ার সাজের আলমারিতে থাকা জিনিসপত্রের দাম আরও কয়েকগুণ বেশি হওয়ার কথা।
১৪ / ১৭

তবে মোজ়ার পরিচয় শুধু তাঁর সাজগোজে নয়। তাঁর জনপ্রিয়তার অন্য কারণও রয়েছে।  কাতারে তো বটেই, দুনিয়া জুড়ে শিক্ষা বিস্তারে নানারকম কাজ করেছেন তিনি।  বিশ্বের আর কোনও দেশে শুধু শিক্ষার জন্য নিয়োজিত কোনও শহর সম্ভবত নেই। কাতারে নাসের তৈরি করেছেন এডুকেশন সিটি।
১৫ / ১৭

রাজকোষের কোটি কোটি অর্থ ব্যয় করেছেন ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভাল ভাবে পড়াশোনা করতে পারে, তার জন্য। তা ছাড়া কাতারের তরুণদের চাকরি দেওয়ার জন্য তৈরি করেছেন সিলটেক প্রকল্প, নাসেরের উদ্যোগে কাতারে তৈরি হয়েছে আধুনিক মেডিক্যাল কলেজ, শিশু এবং মহিলাদের চিকিৎসার আলাদা হাসপাতাল, চিকিৎসা সংক্রান্ত মেডিক্যাল রিসার্চ সেন্টার। নিজের অর্থ দিয়ে এই ধরনের সমাজসেবার কাজ করাকে বলা হয় ‘ফিলানথ্রপি’। মোজ়ার উদ্যোগ গোটা দুনিয়ার সম্মান এনে দিয়েছে তাঁকে।
১৬ / ১৭

কাতারে গণতন্ত্রের দেখভাল করার জন্য তৈরি করেছেন কাতার ফাউন্ডেশন। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে। সম্মানও জানানো হয়েছে নানারকমের। যার মধ্যে অন্যতম কার্নেজ মেডেল অফ ফিলানথ্রপি । যে সম্মানকে ফিলানথ্রপির দুনিয়ায় নোবেলের সমান মর্যাদা দেওয়া হয়। বিশ্ব রাজনীতির অঙ্গনেও প্রভাব রয়েছে মোজ়ার। কাতারের প্রধান তাঁর পুত্র হলেও দুনিয়ার কাছে এখনও কাতারের মুখ তিনিই। সাজ নিয়ে খুঁতখুঁত করা মানুষটি নিজের কাজ দিয়েও মন জিতেছেন বিশ্বের।
১৭ / ১৭

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy