Advertisement
E-Paper

স্মৃতিশক্তি বাড়াতে রোজ সিঁড়ি ভাঙুন

সুস্থ থাকতে রোজ সিঁড়ি ভাঙুন। এমন কথা সব চিকিত্সকরাই বলে থাকেন। তবে জানেন কি শুধু শারীরিক সুস্থতা নয়, প্রতিদিনের এই অভ্যাস মস্তিষ্ক সচল রাখতেও সাহায্য করে? নতুন এক গবেষণা জানাচ্ছে, সিঁড়ি ভাঙার অভ্যাস রুখে দিতে পারে মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ১৫:১৬

সুস্থ থাকতে রোজ সিঁড়ি ভাঙুন। এমন কথা সব চিকিত্সকরাই বলে থাকেন। তবে জানেন কি শুধু শারীরিক সুস্থতা নয়, প্রতিদিনের এই অভ্যাস মস্তিষ্ক সচল রাখতেও সাহায্য করে? নতুন এক গবেষণা জানাচ্ছে, সিঁড়ি ভাঙার অভ্যাস রুখে দিতে পারে মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া।

কানাডার মন্ট্রিয়লে কনকর্ডিয়া ইউনিভার্সিটির গবেষক জেসন স্টেফনার জানাচ্ছেন, লিফটে যাতায়াতের অভ্যাস কমাতে এখন অফিসেই শুরু হয়েছে টেক দ্য স্টেয়ার ক্যাম্পেন। দেখা গিয়েছে এর ফলে তাঁদের মস্তিষ্কের সচলতা বেড়েছে। বয়স্ক মানুষরা যাঁরা স্মৃতিশক্তি কমে আসার সমস্যায় ভোগেন তাঁদের উপর এই গবেষণা চালানো যেতে পারে।

নিউরোবায়োলজি অফ এজিং জার্নালে প্রকাশিত এই গবেষণার রিপোর্ট বলছে, যে মানুষ জীবনে যত বেশি সিঁড়ি ভাঙেন তাঁর মস্তিষ্কের বয়স তত কম থাকে। ১৯ থেকে ৭৯ বছর বয়সী ৩৩১ জনের উপর এই গবেষণা চালিয়েছিল স্টেফনারের দল। এঁদের মস্তিষ্কের গ্রে ম্যাটারের পরিমাণ এবং বয়সের সঙ্গে সঙ্গে তা কমে আসা পর্যবেক্ষণে রাখেন স্টেফনারের দল। এরপর তাঁরা জীবনে কতগুলো সিঁড়ি ভেঙেছেন তার সঙ্গে মিলিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্তে আসেন তাঁরা।

আরও পড়ুন: মুখ ধোওয়ার সময় যে ভুলগুলো আমরা করি

stairs climbing stairs brain brain ageing

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy