জিপ কম্পাসকে টক্কর দিতে টাটা আনছে ‘হ্যারিয়ার’, কেমন হবে দেখে নিন
টাটার আপকামিং স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে যথেষ্ট কৌতূহল ছিল। কেমন হবে, কী সুবিধা থাকবে, দামই বা কত হতে পারে— এই নিয়ে বিস্তর জল্পনা চলছিল গাড়ির বাজারেও। অবশেষে সেই কৌতূহলের নিরসন ঘটিয়ে বহু প্রতীক্ষিত এসইউভি নিয়ে এসেছে টাটা। এ বছরের অটো এক্সপোতেই এই গাড়ির প্রদর্শনী হয়ে গিয়েছে।

‘এইচ ৫ এক্স’ কনসেপ্টকে কাজে লাগিয়ে এই এসএউভি তৈরি করেছে টাটা। নতুন এই মডেলটির নাম দেওয়া হয়েছে ‘হ্যারিয়ার’। দাম হতে পারে ১০-১৫ লক্ষের মধ্যে।
পাঁচ আসনবিশিষ্ট হ্যারিয়ার ২০১৯ সালের এপ্রিলের আগেই বাজারে ছাড়া হবে বলে আশা প্রকাশ করেছে টাটা।
প্রথমে শোনা যাচ্ছিল পাঁচ এবং সাত আসন—দুই ভ্যারিয়েন্টের হ্যারিয়ার আনা হবে। কিন্তু পরে জানা যায়, পাঁচ আসনবিশিষ্ট হ্যারিয়ার বাজারে আনছে টাটা। অন্য নামে আনা হবে সাত আসনবিশিষ্ট এসইউভি।
ইমপ্যাক্ট ডিজাইন ২.০ ফিলোসফি কাজে লাগিয়ে এই মডেলটি তৈরি করা হবে।
আরও পড়ুন:
হ্যারিয়ার-এ ফিয়াট-এর ২.০ লিটার ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। টাটা এর পেট্রোল ভ্যারিয়েন্টও বাজারে আনতে পারে।
ল্যান্ড রোভারে যে ডি ৮ আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, হ্যারিয়ার-এ সেই আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে।
গাড়ির দরজার হ্যান্ডেলে টাচ সেন্সিটিভ লক-আনলক বাটন থাকবে। স্পোর্টি লুক দেওয়ার জন্য হেড ও টেল ল্যাম্পের কনস্পেটে বদল আনা হয়েছে।
ভারতে এখন সবচেয়ে জনপ্রিয় এসইউভি হল জিপ কম্পাস। টাটার দাবি, জিপ কম্পাসকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে হ্যারিয়ার।