Advertisement
E-Paper

ছোলার ডাল হোক বা মালাইকারি, নারকেল না দিলে স্বাদ বাড়ে না! কী ভাবে ফ্রিজে মাসের পর মাস সংরক্ষণ করবেন?

বাড়িতে নারকেল মজুত করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত তা ব্যবহার করতে পারেন। তা কী ভাবে রাখলে ভাল থাকবে জানেন কি? নারকেল কিন্তু প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখলে দিন কয়েকেই খারাপ হয়ে যেতে পারে। তা হলে উপায়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৬ ২০:৩২
নারকেল সংরক্ষণের ৩ উপায়।

নারকেল সংরক্ষণের ৩ উপায়। ছবি: সংগৃহীত।

মুরগির মাংস হোক বা চিংড়ি, ছোলার ডাল হোক বা ডেজার্ট, নারকেল নানা পদে যোগ করলে বেড়ে যায় খাবারের স্বাদ। সে জন্য হাতের কাছে উপকরণটি থাকা দরকার। তবে রোজের রান্নার সময়ে নারকেল ভাঙা, কোরানো কিংবা নারকেলের দুধ বার করার অবকাশ থাকে না। তাই অনেক সময়ে রান্নাতে নারকেল পড়লে ভাল হত জেনেও তা দেওয়া হয়ে ওঠে না। তবে বাড়িতে নারকেল মজুত করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত তা ব্যবহার করতে পারেন। তা কী ভাবে রাখলে ভাল থাকবে জানেন কি? নারকেল কিন্তু প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখলে দিন কয়েকেই খারাপ হয়ে যেতে পারে। তা হলে উপায়?

১. নারকেল ছোট ছোট টুকরো করে কেটে বায়ুনিরোধী কৌটোয় ভরে রাখুন। ফ্রিজ়ারে রাখলে ১-২ মাস ভাল থাকবে নারকেল।

২. মিষ্টি জাতীয় পদ থেকে নোনতা খাবারেও নারকেলের গুঁড়ো ব্যবহার হয়। তাই নারকেল কুরিয়ে রাখতে পারেন বায়ুনিরোধী কৌটো বা জ়িপ লক ব্যাগে। সেই ব্যাগও ফ্রিজ়ারে ভরে রাখুন।

৩. কাচের পাত্রেও শুকনো নারকেল ভাল থাকে। কুচিয়ে বা কুরিয়ে যে ভাবে ইচ্ছা রাখতে পারেন। তবে কাচের পাত্রটি একটু ভাল মানের হতে হবে। প্রতি বার ব্যবহারের পর কৌটোর ঢাকনা শক্ত করে আটকাতে হবে। কৌটোয় বাতাস, আর্দ্রতা ঢুকে গেলেই নারকেল নষ্ট হয়ে যাবে।

Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy