Advertisement
E-Paper

দুধ জ্বাল দিতে গিয়ে পুড়ে গিয়েছে? ডেকচির পোড়া দাগ গায়েব করতে ব্যবহার করুন কয়েক টুকরো বরফ

পোড়া কড়াই সাফ করা বেশ পরিশ্রমের কাজ। ঘণ্টার পর ঘণ্টা মাজলেও অনেক সময়ে দাগ সহজে যেতে চায় না। তবে জানেন কি, বরফ ব্যবহার করে বাসনের সেই একগুঁয়ে পোড়া দাগ সহজেই দূর করা সম্ভব?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১৯:০০
Ice cube trick to clean burnt Utensils

বরফের গুণেই ঝকঝকে হবে পোড়া বাসন। ছবি: সংগৃহীত।

রান্না চাপিয়ে কোনও জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন? এমন ভুলে কড়াই পুড়ে যাওয়া বা দুধের ডেকচি কালো হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। রান্না না হয় আবার করা গেল, কিন্তু পোড়া কড়াই সাফ করা বেশ পরিশ্রমের কাজ। ঘণ্টার পর ঘণ্টা মাজলেও অনেক সময়ে দাগ সহজে যেতে চায় না। তবে জানেন কি, বরফ ব্যবহার করে বাসনের সেই একগুঁয়ে পোড়া দাগ সহজেই দূর করা সম্ভব?

ফ্রিজে বরফ জমা করে রাখলে বাড়ির অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। কোথাও চোট পেলে যেমন বরফের সেঁক কাজে আসে, তেমনই পোড়া বাসন ঝকঝকে করতেও বরফের জুড়ি নেই! কিন্তু কী ভাবে বরফ ব্যবহার করলে হবে মুশকিল আসান? জানতে হবে সঠিক পদ্ধতি।

যেই বাসনটি পুড়ে গিয়েছে তার মধ্যে বেশ কয়েকটি বরফের টুকরো, খানিকটা নুন আর ভিনিগার মিশিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিন। এ বার একটি খুন্তি দিয়ে মিশ্রণটি নাড়াচাড়া করুন। মিনিট পাঁচেকের মধ্যেই দেখবেন পোড়া দাগ উঠতে শুরু করেছে। এবার মিশ্রণটি ফেলে দিন। তার পর সাবান দিয়ে আলতো হাতে ঘষে নিলেই আবার নতুনের মতো চকচকে হয়ে হয়ে যাবে পোড়া বাসন।

Kitchen Tips Kitchen Utensils Daily Hacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy