Advertisement
E-Paper

বসন্তে সুস্থ থাকতে রোজ খান কারি

বসন্ত কাল মানেই যেমন মনোরম একটা সময়, তেমনই জ্বর, ঠান্ডা লাগা, সর্দি-কাশির মতো উপসর্গও লেগে থাকে এই সময়টায়। নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে একটু বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হয়ে থাকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ১৪:১৬

বসন্ত কাল মানেই যেমন মনোরম একটা সময়, তেমনই জ্বর, ঠান্ডা লাগা, সর্দি-কাশির মতো উপসর্গও লেগে থাকে এই সময়টায়। নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে একটু বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। আমাদের রান্নাঘরেই পাওয়া যায় এমন সব মশলাপাতি যার রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ। যে কোনও ইনফেকশন কমাতে হজমের সমস্যায় ভাল কাজ দেয় এই সব মশলাপাতি। কয়েকটি মশলা মিশিয়ে তৈরি করে নিতে হবে কারি পাউডার। এই সময় প্রতি দিন যদি এই কারি পাউডার খেতে পারেন তা হলে দূরে থাকতে পারেন অনেক সমস্যা থেকে। জেনে নিন কী ভাবে বানাবেন কারি পাউডার।

কী কী লাগবে

গোটা ধনে: ১ চা-চামচ

গোটা জিরে: ১ চা-চামচ

কাঁচা হলুদ মূল: ১ ইঞ্চি

লাল লঙ্কা গুঁড়ো: ১ চা-চামচ

কালো সর্ষে: আধ চা-চামচ

মৌরি: আধ চা-চামচ

আদার মূল: আধ ইঞ্চি

কী ভাবে বানাবেন কারি ব্লেন্ড

সব মশলা গুঁড়ো করে আধ কাপ তেলে সব মশলা দিয়ে একদম কম আঁচে গরম করুন। যত ক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে। কারি এমনি ব্যবহার করতে পারেন। আবার চাইলে নারকেলের দুধ বা জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ফ্রিজে বেশ কয়েক সপ্তাহ পর্যন্ত কারি ব্লেন্ড রাখতে পারেন।

আরও পড়ুন: ফ্যাট মানেই খারাপ? জেনে নিন সত্যিটা

কী ভাবে ব্যবহার করবেন কারি

ঠান্ডা লাগা, ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় এক কাপ স্যুপে ১ চা চামচ কারি পেস্ট মিশিয়ে খান। হজমের সমস্যায় যে কোনও খাবারের সঙ্গে ১ টেবল-চামচ মিশিয়ে নিন। তেল বা ভিনিগারের সঙ্গে ড্রেসিং হিসেবেও ব্যবহার করতে পারেন।

Curry Powder Spring Infection

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy