Advertisement
E-Paper

টক্কর দিতে আসছে কে ৪

বাজেট ফোন হিসেবে ভারতে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে চিনা কোম্পানি লেনোভো। ‘কে ৩ নোট’ বা ‘ভাইব শট’ বাজারে ভালই সাড়া ফেলেছে। ‘কে’ সিরিজকে আরও জনপ্রিয় করে তুলতে চিনের এই ফোন কোম্পানি নতুন বছরে ভারতের বাজারে আনছে কে ৪ নোট’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ১১:১৪

বাজেট ফোন হিসেবে ভারতে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে চিনা কোম্পানি লেনোভো। ‘কে ৩ নোট’ বা ‘ভাইব শট’ বাজারে ভালই সাড়া ফেলেছে। ‘কে’ সিরিজকে আরও জনপ্রিয় করে তুলতে চিনের এই ফোন কোম্পানি নতুন বছরে ভারতের বাজারে আনছে কে ৪ নোট’।

‘কে ৪ নোট’ বাজারে নিয়ে আসার আগেই এই সিরিজের ‘কে ৩ মিউজিক এডিশন’ ইতিমধ্যে নিয়ে এসেছে কোম্পানিটি। যাঁরা গান শুনতে ভাল বাসেন মূলত তাঁদের দিকে লক্ষ্য রেখে ফোনটি তৈরি করা হয়েছে।

• এতে রয়েছে ১.৭ জিএইচজেড অক্টাকোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ৫.৫। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

• ডুয়াল সিমের এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল সেলফি ফ্রন্ট ক্যামেরা। ফুল এইচডি আইপিএস ডিস্লের সঙ্গে রয়েছে ২৯০০ এমএইচ ব্যাটারি।

• তবে এর গুরুত্বপূর্ণ ফিচার হল সাউন্ড। ৩৬০ ডিগ্রি ডলবি সারাউন্ডিং সাউন্ড, যা গান শোনার জন্য ভালই।

তবে নতুন বছরের শুরুতেই চমক দিতে লেনোভো নিয়ে আসছে ‘কে ৪ নোট’। হাই কনফিগারেশনের গেম খেলা বা ফুল এইচডি সিনেমা দেখার জন্য এই ফোন উপযুক্ত হতে পারে।

• এতে আছে ৩ জিবি র‌্যাম। ১০৮০X১৯২০ পিক্সেল যুক্ত ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এ ছাড়াও আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। থাকবে মেটাল বডি। ক্যামেরা ও অন্য ফিচারগুলি বেশ ভালই হবে বলে মনে করা হচ্ছে।

k4 note mobile phone Indian market new phone lifestyle

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy