১৫ মিনিটেই ৬ ঘণ্টার চার্জ! ভারতে ঢুকে পড়ল মোটো জি ফাইভ
চলতি বছর ফেব্রুয়ারিতে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথম মোটো জি ফাইভ লঞ্চ করে লেনেভো সংস্থা। বুধবার ভারতের বাজারে ঢুকে পড়ল এই স্মার্টফোন। আজ রাত ১১.৫৯ মিনিটে শুধুমাত্র ফ্লিপকার্টে বিক্রি হবে মোটো জি ফাইভ এবং ফাইভ প্লাস।
মোটো জি ফাইভের বডি ধাতুর তৈরি।
এই স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট-এর সুবিধা রয়েছে।
ডিসপ্লে থাকছে ৫.২ ইঞ্চি। অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর আছে এই স্মার্টফোনে।
রেয়ার ক্যামেরা ১২ মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল রয়েছে মোটো জি ফাইভে।
৩ হাজার এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি থাকছে, যা মাত্র ১৫ মিনিটে ৬ ঘণ্টার চার্জ হয়ে যেতে পারে।
আরও পড়ুন:
৩ জিবি এবং ৪ জিবি র্যাম এই দু’ধরনের মোটো জি ফাইভ প্লাস এনেছে লেনেভো। ৩জিবি র্যামের সঙ্গে ১৬ জিবি মেমরি এবং ৪জিবি র্যামের সঙ্গে ৩২ জিবি মেমরি সাপোর্ট করবে।
৩ জিবি র্যামের মোটো জি ফাইভ প্লাসের দাম ১৪,৯৯৯ টাকা।
৪জিবি র্যামের এই স্মার্টফোনের দাম থাকছে ১৬,৯৯৯ টাকা।