Advertisement
E-Paper

আর জোর খাটাতে হবে না! শক্ত বয়ামের ঢাকনা খুলতে কাজে লাগিয়ে ফেলুন ৩ টোটকা

এঁটে বসে যাওয়া কোনও কোনও কৌটোর ঢাকনা সহজে খুলতে তো চায়ই না, উল্টে টানাটানিতে হঠাৎ খুলে সারা ঘরেই ছড়িয়ে পড়ে ভিতরের জিনিস। কখনও আবার ঢাকনা বেঁকে বা ভেঙে যাওয়ার সমস্যাও তৈরি হয়। চটজলদি সমাধান সম্ভব কোন পথে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৫:২৮
ঢাকনা খুলতে গিয়ে নাজেহাল?

ঢাকনা খুলতে গিয়ে নাজেহাল? ছবি: সংগৃহীত।

রান্নাঘর সামলানো মানেই শুধু রান্না নয়। ছোট ছোট কাজেও দরকার হয় একটু ‘হাতের কেরামতি’ আর বুদ্ধির। না হলে নিত্যদিনের কাজেই হিমশিম খেতে হয়। যেমন ধরুন বোতল, টিফিনবাক্স বা কাচের বয়ামের আটকে যাওয়া ঢাকনা। কখনও কখনও তা এত শক্ত করে এঁটে বসে যে, খুলতে গিয়ে নাজেহাল হতে হয়। এঁটে বসে যাওয়া কোনও কোনও কৌটোর ঢাকনা সহজে খুলতে তো চায়ই না, উল্টে টানাটানিতে হঠাৎ খুলে সারা ঘরেই ছড়িয়ে পড়ে ভিতরের জিনিস। কখনও আবার ঢাকনা বেঁকে বা ভেঙে যাওয়ার সমস্যাও তৈরি হয়। চটজলদি সমাধান সম্ভব কোন পথে?

১. কাপড়েই মুশকিল আসান

খালি হাতে না পেরে উঠলে হাতে একটা খসখসে কাপড় জড়িয়ে নিন। মাড় দেওয়া গামছা, মোটা তোয়ালে বা রবারের শিটও চলবে। ঘর্ষণ বাড়লেই ঢাকনা আলগা হয়ে যাবে। তার পর ঘোরালেই খুলে যাবে সহজে।

২. গরম জলের কেরামতি

জল গরম করে একটু ঠান্ডা করুন। এ বার বয়ামের শুধু ঢাকনার অংশটা সেই জলে ডুবিয়ে রাখুন ১-২ মিনিট। গরমে ধাতু সামান্য প্রসারিত হয়, আর ঢাকনা আলগা হয়ে যায়। কাচের বয়াম হলে জল খুব বেশি গরম করবেন না। ফেটে যেতে পারে।

৩. টোকায় কাজ

ঢাকনাটা ধরে মেঝেতে আলতো করে ঠুকুন। অথবা ছুরি বা চামচ দিয়ে চারপাশে টোকা দিন। ভিতরের সিল আলগা হয়ে গেলেই খুলবে ঝট করে।

Kitchen Tips Kitchen Hacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy