Advertisement
E-Paper

কেউ টয়লেট সিটে বসে পেঁপে খান, কেউ দই দেখলে আতঙ্কে ভোগেন! নায়ক-নায়িকাদের আজব খাদ্যাভ্যাস

নরম পানীয়ে দুধ মিশিয়ে খেয়েছেন কখনও? অথবা গরম গুলাব জামুনের সঙ্গে আমের আচার? আপনার প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের কেউ কেউ এমন করেন। কারও কারও খাওয়াদাওয়ার অভ্যাস দেখে তো ভিরমি খেতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ০৯:৪৫
কথায় আছে ‘আপ রুচি খানা’।  সকলের রুচি এক রকম নয়। এক জনের কাছে যা বিশেষ প্রিয় খাবার, অন্য জনের কাছে তা খাওয়া দুঃস্বপ্নের মতো। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও খাবার খাওয়ার রুচি নিয়ে বিস্তর ফারাক রয়েছে। কেউ পিৎজ়ার উপর দই ঢেলে খান, আবার কেউ দই দেখলে ভয়ে সিঁটিয়ে যান। কেউ টয়লেট সিটে বসে পেঁপে খান, তো কেউ আবার গুলাব জামুনে মেশান আমের আচার।
০১ / ২২

সিদ্ধার্থ মলহোত্র:  মিষ্টি খেতে খুবই ভালবাসেন। ওজন যাতে না বাড়ে, সে জন্য মিষ্টি খেতে ইচ্ছে হলেই গুড়ের সঙ্গে ডার্ক চকোলেট মিশিয়ে খেয়ে নেন। তাঁর আজব অভ্যাস হল গরম গরম গুলাব জামুনের সঙ্গে টক-মিষ্টি আমের আচার মিশিয়ে খাওয়া।
০২ / ২২

নিমরত কৌর: ঠান্ডা আইসক্রিমে ঝাল সস মিশিয়ে খেয়েছেন কখনও? নিমরত কৌর তা খেতে পছন্দ করেন। তাঁর ‘চিট মিল’ মানেই আইসক্রিমে টম্যাটো কেচআপ মিশিয়ে খাওয়া।
০৩ / ২২

সূরজ পঞ্চোলী: ফিটনেস নিয়ে খুবই সচেতন। তবে মিষ্টিপ্রেমী। খাওয়ার পরে মিষ্টি খেতে ইচ্ছে হলে বরফ চিবিয়ে খেয়ে ফেলেন। বা কনকনে ঠান্ডা জল পান করেন। চকোলেট খেতে ইচ্ছে হলে তাতে অ্যাভোকাডোর টুকরো মিশিয়ে দেন।
০৪ / ২২

জিতেন্দ্র: ফল খেতে খুবই ভালবাসেন। তবে টয়লেট সিটে বসে ফল খাওয়া তাঁর খুবই পছন্দের। শোনা যায়, তিনি নাকি প্রাতঃকৃত্য সারার সময় বা শৌচাগারে বসে এক বাটি পেঁপে তারিয়ে তারিয়ে খান! বহু সাক্ষাৎকারে তাঁর এই আজব অভ্যাসের কথা আলোচিত হয়েছে।
০৫ / ২২

করিনা কপূর খান: ‘জ়িরো ফিগার’-এ জন্য এক সময়ে নুন ও গোলমরিচ দিয়ে প্রচুর পরিমাণে কাঁচা সব্জি চিবিয়ে খেতেন। টানা এক দিন বা দু’দিন কেবল ফলের রস বা ডিটক্স পানীয় খেয়ে কাটিয়ে দিতেন। এখন অবশ্য স্বাস্থ্যকর খাবার ভরপেট খেতেই পছন্দ করেন করিনা।
০৬ / ২২

অক্ষয় কুমার: টানা ১৫ বছর শিঙাড়া-জিলিপি ছুঁয়েও দেখেননি। পেঁয়াজ ও রসুন তাঁর খাবারে থাকে না। প্রতি সোমবার উপোস করেন। শোনা যায়, তাঁর কোনও খাবারেই নাকি নুন দেওয়া হয় না।
০৭ / ২২

রণবীর কপূর: খেতে ভালবাসেন। তবে সুঠাম চেহারা ধরে রাখতে ডায়েট করতেই হয়। রণবীর বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, শুটিং যে দিনগুলিতে থাকে, সেই দিনগুলিতে সকালে শারীরচর্চা সেরে একসঙ্গে ৭-৮টি কাঁচা ডিমের কুসুম গিলে ফেলেন। তাতেই দিনভর পরিশ্রম করার শক্তি পান।
০৮ / ২২

কার্তিক আরিয়ান: গরম চায়ে বাসি রুটি ডুবিয়ে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। তবে মাঝরাতে গরম চায়ে পরোটা ডুবিয়ে খেয়েছেন কখনও? কার্তিক আরিয়ানের এটাই ‘চিট মিল’। চাটনি বা দই নিয়ে পরোটা তাঁর একেবারে পছন্দ নয়।
০৯ / ২২

আলিয়া ভট্ট: দই যে কারও এত পছন্দ হতে পারে, আলিয়াকে না দেখলে বিশ্বাসই হবে না। যে কোনও খাবারের উপরেই দই ঢেলে খাওয়া তাঁর খুবই পছন্দের। ইটালীয়, চাইনিজ় বা মেক্সিকান খাবারের সঙ্গেও দই মেশান আলিয়া। পিৎজ়ার উপর ভাত ছড়িয়ে খেয়েও নাকি পরম তৃপ্তি পান তিনি।
১০ / ২২

সলমন খান: সলমনের পছন্দ ‘ফিউশন ফুড’। রেস্তরাঁর নয়, বাড়িতে দিনের শেষে যা যা পড়ে থাকে সব মিশিয়ে খিচুড়ি রেঁধে ফেলেন ভাইজান। নিজের রাঁধা পদের নাম দিয়েছেন ‘মিকচার’। ফ্রিজে পড়ে থাকা বাসি খাবারও নাকি সলমনের ‘মিকচার’ রেসিপিতে বেশ সুস্বাদু হয়ে ওঠে। সেই খাবারে প্রচুর পরিমাণে মাখন ও আচারও মিশিয়ে দেন।
১১ / ২২

অজয় দেবগন: হাত দিয়ে খাবারই খান না। পাছে হাতে গন্ধ হয়। হাতে খাবারের গন্ধ হলেই সারা শরীরে অস্বস্তি হয় অভিনেতার। আতঙ্কে ভুগতে থাকেন। চামচ ছাড়া খাবার ছুঁয়েও দেখেন না।
১২ / ২২

টাইগার শ্রফ:  কেক খান না, শুধু শোঁকেন। খেলে তো ক্যালোরি বাড়বে, শুঁকলে কী হবে কারও জানা নেই! মিষ্টি খেতে ইচ্ছে হলে তাই শুঁকে রেখে দেন। পেশি বানানোর তাঁর নেশা, তাই জলখাবারে ৮-১২টি ডিম এক বারে খেয়ে ফেলেন।
১৩ / ২২

শাহরুখ খান: ফল খেতে ভয় লাগে তাঁর। ফল খাওয়া খুবই অপছন্দের। রোজ একই খাবার খেয়ে যান শাহরুখ। আর খাবার খাওয়ার সময়ে নিজস্বী তোলা বা খাবারের ছবি তোলা তাঁর একেবারে না-পসন্দ।
১৪ / ২২

কুনাল কপূর: খিদে যতই পাক, থালায় বেশ খানিকটা খাবার ফেলে রাখবেনই। এটা তাঁর অভ্যাস। কুনাল জানিয়েছেন, থালায় খাবার রেখে দিলে মনে হয় যে, তাঁর পেট ভরে গিয়েছে। না রাখলে অস্বস্তি হয়।
১৫ / ২২

রশ্মিকা মন্দানা: দই-ভাতের উপরে চিপ্‌স না ছড়ালে খাওয়াই জমে না রশ্মিকার। গরম গরম ম্যাগির সঙ্গেও চিপ্‌স মেশান তিনি। চিকেন বিরিয়ানির সঙ্গে রায়তা নয়, রসম ঢেলে খাওয়া তাঁর খুবই পছন্দের।
১৬ / ২২

কাজল অগ্রবাল: গরম দুধের সঙ্গে ঠান্ডা নরম পানীয় মিশিয়ে খেতে পছন্দ করেন কাজল। তাঁর এই আজব অভ্যাসের কথা জানিয়েছেন নানা সাক্ষাৎকারে। তা ছাড়া চিজ় দেওয়া পিৎজ়ার উপরে গলানো চকোলেট ঢেলে খাওয়া তাঁর বিশেষ পছন্দের।
১৭ / ২২

রণবীর সিংহ: দই দেখলেই আতঙ্কে সিঁটিয়ে যান রণবীর। দই বা দইয়ের রায়তা খাওয়া একেবারেই পছন্দ করেন না। ছোটবেলায় তাঁকে জোর করে দই খাওয়ানো হত, এই আতঙ্কই নাকি মনে রয়ে গিয়েছে।
১৮ / ২২

বরুণ ধবন: মিষ্টির উপর ঝাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে খান বরুণ। মিষ্টি-ঝালের এই মিলমিশ নাকি বেশ পছন্দ তাঁর।
১৯ / ২২

শাহিদ কপূর: মাসের পর মাস একই খাবার খান। কোনও বৈচিত্র নেই খাবারে। শাহিদ কফি-প্রেমী। সারা দিনে ১০-১২ কাপ বা তারও বেশি কফি খান অভিনেতা।
২০ / ২২

ইমরান হাশমি:  টাটকা রান্না বাসি করে খাওয়া পছন্দ। আগের দিনের পিৎজ়া, নান, ডাল-তরকারি, বাটার চিকেন সব পর দিন ফ্রিজ থেকে বার করে একেবারে ঠান্ডা ঠান্ডা খেয়ে ফেলেন।
২১ / ২২

হৃতিক রোশন: বড় থালায় নানা খাবার সাজিয়ে রাখেন। যাতে প্লেটটা দেখতে ভর্তি লাগে। নানা রকম রুটি, তরকারি, ডাল, ডিম, সব মিলিয়ে তাঁর থালা সাজানো হয়। সে সব খাবারে কোনও সামঞ্জস্য থাকে না। নানা সব্জি মিশিয়ে শাকসব্জির ‘মিশম্যাশ’ খেতেও পছন্দ করেন অভিনেতা।
২২ / ২২

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy