বারুইপুরে গ্রেফতার আরও ১২ ‘অতৃপ্ত আত্মা’! রাতভর পুলিশি অভিযানে পিটিয়ে খুন ও তাণ্ডব চালানোর ঘটনায় ধৃত বেড়ে ৩০
বারুইপুরে পুলিশের উপর হামলা, পথ অবরোধ, অগ্নিসংযোগ, পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হল আরও ১২ জন জনকে। বুধবারই এ ঘটনায় ১৮ জনকে পাকড়াও করা হয়। এ নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৩০।