বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন। পুলিশ সূত্রে খবর, ঘটনায় প্রধান অভিযুক্ত আনন্দ সর্দারকে সোমবার বারুইপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। বারুইপুরের ঘটনায় রাজ্য পুলিশ ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। তারা অভিযুক্তদের খোঁজে রবিবার রাতভর তল্লাশি চালায়। রবিবারই এক জনকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার সকালে ধরা পড়েন আরও এক অভিযুক্ত। তার পর বেলার দিকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ ছাড়া, কয়েক জনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বাকি দুই ধৃতের নাম প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার।
বারুইপুরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন। কিশোরীর বাবাকে মঙ্গলবার ডাকা হয়েছে ভবানীভবনে। প্রাথমিক ভাবে এই ঘটনায় তিনটি মামলা রুজু করেছিল পুলিশ। খুনের পাশাপাশি গণপিটুনিতে সন্দেহভাজনের মৃত্যু এবং পুলিশকে মারধরের পৃথক মামলা হয়। শুভেন্দু সোমবার জানিয়েছেন, মামলার সংখ্যা আরও বেড়েছে। রেললাইন অবরোধের ঘটনাতেও পৃথক মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা নাবালিকা খুনের মামলাতেই অভিযুক্ত।
আরও পড়ুন:
শুভেন্দু বলেন, ‘‘চারটি মামলা হয়েছে। একটি জঘন্যতম অপরাধের মামলা ছাড়া তিনটি হয়েছে। বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বিচার চেয়েছেন।’’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘পরিবারের তরফে চার জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তিন জন আটক, যাঁদের সঙ্গে পলাতক দুই আসামির কথোপকথন হয়েছে। আইজি, এসটিএফ কাজ করছেন। সরকারের কাছে পরিবার যা যা চেয়েছে, তা করা হচ্ছে। ওঁরা সহযোগিতা চেয়েছেন। পাবেন।’’ তদন্তপ্রক্রিয়া সম্পর্কে এখনই খোলসা করে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘গণপিটুনির ঘটনায় সাম্প্রদায়িক যোগ ছিল। এখনই কিছু বলব না। যে ভাবে রেললাইন উপড়ানো হয়েছে, অতীত মনে পড়ে যাচ্ছে। ২০১৯ সালে সিএএ বিরোধী আন্দোলন বা কিছু দিন আগে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন। সিআরপিএফ-এর দুই জওয়ান আহত। একটা পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে।’’
সোমবার ধৃত আনন্দকেই বারুইপুরে নাবালিকা খুনের ঘটনার প্রধান অভিযুক্ত বলে উল্লেখ করা হচ্ছে পুলিশ সূত্রে। রাজ্য পুলিশের এসটিএফ, বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হতে পারে।
গত শনিবার থেকে নিখোঁজ ছিল বারুইপুরের ১২ বছরের কিশোরী। রবিবার পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাকে খুন করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক সন্দেহভাজনকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। তাঁর মৃত্যু হয়েছে। এর পরও নাবালিকার দেহ ঘিরে রাস্তা আটকে দিনভর বিক্ষোভ চলেছে। ট্রেন পরিষেবাও থমকে গিয়েছিল তার জেরে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় প্রচুর পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- প্রাথমিক ভাবে এই ঘটনায় তিনটি মামলা রুজু করেছিল পুলিশ। খুনের পাশাপাশি গণপিটুনিতে সন্দেহভাজনের মৃত্যু এবং পুলিশকে মারধরের পৃথক মামলা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জানিয়েছেন, মামলার সংখ্যা আরও বেড়েছে। রেললাইন অবরোধের ঘটনাতেও পৃথক মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
- গত শনিবার, ৪ জুলাই থেকে নিখোঁজ ছিল বারুইপুরের ১২ বছরের কিশোরী। রবিবার পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাকে খুন করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক সন্দেহভাজনকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। তাঁর মৃত্যু হয়েছে।
- এর পরও নাবালিকার দেহ ঘিরে রাস্তা আটকে দিনভর বিক্ষোভ চলেছে। ট্রেন পরিষেবাও থমকে গিয়েছিল তার জেরে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-
উপড়ে ফেলা হবে বেআইনি মদ, গাঁজার ঠেক! বারুইপুরের ঘটনা টেনে পুলিশকে দু’সপ্তাহের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
বারুইপুরে শুভেন্দু: গণপিটুনিতে নিহতের পরিবারকে ২৫ লাখ, দাদাকে সিভিকের চাকরি, কথা নির্যাতিতার পরিবারের সঙ্গেও
-
গণপিটুনিকাণ্ডে আরও গ্রেফতার! মুখ্যমন্ত্রী বারুইপুরে নিহত ইন্দ্রের বাড়ি যাওয়ার আগের রাতেই পুলিশের জালে তিন অভিযুক্ত
-
বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রের বাড়ি সারাইয়ে প্রশাসন, বসল সিসি ক্যামেরা, শনিবার মণ্ডলদের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী
-
বারুইপুরে গণপিটুনি ও পুলিশের উপর হামলার ঘটনায় আরও পাঁচ জন গ্রেফতার! ধৃত বেড়ে ৩৫, বাকিদের সন্ধানেও তল্লাশি