বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগের রাতেই এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে গণপিটুনিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ জন।
গত রবিবার বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ১২ বছরের বালিকার দেহ। তাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। দেহ উদ্ধারের পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, সন্দেহের বশে ইন্দ্রজিৎকে মারধর করা হয়। তাতে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে জানান, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন শুভেন্দু।
বারুইপুরের ঘটনায় একাধিক পৃথক মামলা হয়েছে। গণপিটুনির মামলায় এর আগে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার রাতে আরও তিন অভিযুক্ত ধরা পড়েছেন। তাঁদের শনিবার আদালতে হাজির করানো হবে। এ ছাড়া, ঘটনার দিন পুলিশকে আক্রমণ, রেল অবরোধের মতো মামলায় অনেকে গ্রেফতার হয়েছেন।
আরও পড়ুন:
গত মঙ্গলবার বারুইপুরের এসপি অফিসে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। কথা বলেছিলেন ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছিলেন তিনি। নির্যাতিতার পরিবারের দাবি মেনেই সূর্যপুরে নতুন একটি পুলিশ ফাঁড়ি তৈরি করার কথা বলেন শুভেন্দু। পাঁচ দিনের মধ্যে তা প্রস্তুত হয়েছে। শনিবার সেই ফাঁড়ি উদ্বোধন করতে শুভেন্দু ফের বারুইপুর যাবেন। প্রথমে নির্যাতিতার বাড়িতে তাঁর যাওয়ার কথা। সেখান থেকে যাবেন ইন্দ্রজিতের বাড়িতে। তার পর পুলিশ ফাঁড়ি উদ্বোধন করে কলকাতায় ফিরবেন।
বারুইপুরের নতুন পুলিশ ফাঁড়ি, যা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। —নিজস্ব চিত্র।
ইন্দ্রজিতের পরিবারের অভিযোগ, ঘটনার দিন ঘরে ঘুমোচ্ছিলেন যুবক। কয়েক জন এসে তাঁকে মারতে মারতে টেনে বার করে নিয়ে যান। মারধরেই তাঁর মৃত্যু হয়। ইন্দ্রজিতের মা বলছেন, ‘‘আমার আসল রত্ন তো হারিয়ে ফেলেছি। বলার মতো আর কিছুই নেই। অমন জলজ্যান্ত ছেলেটাকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে এ ভাবে মারল!’’ দোষীদের শাস্তি চান? সন্তানহারা মায়ের কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর উপরেই সবটা ছেড়ে দিয়েছি। উনি যা ভাল বুঝবেন করবেন।’’ ইন্দ্রজিতের বাড়ি প্রশাসনের তরফে মেরামত করে দেওয়া হচ্ছে। বাড়ির সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা। শুভেন্দুর কাছে দাবিদাওয়া এবং অভাব-অভিযোগের কথা জানাবেন নিহত যুবকের পরিবারের সদস্যেরা। এখনও পর্যন্ত পুলিশের তৎপরতা এবং সরকারের কাজে তাঁরা খুশি।
নাবালিকার গণধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এক অভিযুক্তের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। অভিযোগ, রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে তিনি পালানোর চেষ্টা করেন বলে পুলিশের দাবি। পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। এনকাউন্টারের ঘটনাও তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার সেই ঘটনাস্থলের ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- প্রাথমিক ভাবে এই ঘটনায় তিনটি মামলা রুজু করেছিল পুলিশ। খুনের পাশাপাশি গণপিটুনিতে সন্দেহভাজনের মৃত্যু এবং পুলিশকে মারধরের পৃথক মামলা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জানিয়েছেন, মামলার সংখ্যা আরও বেড়েছে। রেললাইন অবরোধের ঘটনাতেও পৃথক মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
- গত শনিবার, ৪ জুলাই থেকে নিখোঁজ ছিল বারুইপুরের ১২ বছরের কিশোরী। রবিবার পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাকে খুন করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক সন্দেহভাজনকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। তাঁর মৃত্যু হয়েছে।
- এর পরও নাবালিকার দেহ ঘিরে রাস্তা আটকে দিনভর বিক্ষোভ চলেছে। ট্রেন পরিষেবাও থমকে গিয়েছিল তার জেরে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-
উপড়ে ফেলা হবে বেআইনি মদ, গাঁজার ঠেক! বারুইপুরের ঘটনা টেনে পুলিশকে দু’সপ্তাহের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
বারুইপুরে শুভেন্দু: গণপিটুনিতে নিহতের পরিবারকে ২৫ লাখ, দাদাকে সিভিকের চাকরি, কথা নির্যাতিতার পরিবারের সঙ্গেও
-
বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রের বাড়ি সারাইয়ে প্রশাসন, বসল সিসি ক্যামেরা, শনিবার মণ্ডলদের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী
-
বারুইপুরে গণপিটুনি ও পুলিশের উপর হামলার ঘটনায় আরও পাঁচ জন গ্রেফতার! ধৃত বেড়ে ৩৫, বাকিদের সন্ধানেও তল্লাশি
-
‘আপনার কোনও পরিবর্তন হয়নি’! বারুইপুরে গণপিটুনি ও খুনে অভিযুক্তদের পক্ষে মমতার সওয়ালকে কটাক্ষ শুভেন্দুর