Advertisement
E-Paper

সুইস সুন্দরীকে পিছন থেকে জাপটে ধরে পৈশাচিক অত্যাচার, ‘ট্রাম্পের কীর্তি’র বিবরণ পড়ে শিউরে উঠল মার্কিন মুলুক

ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সেই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন প্রাক্তন মিস সুইৎজ়ারল্যান্ড। যা এক কথায় ভয়াবহ ও নিষ্ঠুর!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১২:৫৮
হোটেলে নিয়ে গিয়ে জোর জবরদস্তি যৌন সম্পর্ক স্থাপন। ধর্ষণের সেই ঘটনার ফলে পোশাক ছিঁড়ে ফালাফালা হয়ে যায়। শরীরের নানা অংশে কালশিটে পড়ে যায়। ঘটে রক্তারক্তি। এমনটাই দাবি প্রাক্তন মিস সুইৎজ়ারল্যান্ডের। যাঁর বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর এই অভিযোগ তোলা হয়েছে, তিনি আর কেউ নন, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তবে, এর আগেও ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন প্রাক্তন মিস সুইৎজ়ারল্যান্ড তথা মডেল বিয়াত্রিস কিউল। আর, এ বার তিনি সরাসরি ধর্ষণের অভিযোগ তুলে সরব হলেন।
০১ / ১৬

২০২৪ সালের অক্টোবরে বিয়াত্রিস কিউল প্রথম বার প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, ১৯৯৩ সালের নভেম্বরে একটি সৌন্দর্য প্রতিযোগিতার সময়ে নিউ ইয়র্কের প্লাজ়া হোটেলে ডোনাল্ড ট্রাম্প তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করেছিলেন। এ ছাড়াও, ট্রাম্প তাঁকে জোর করে চুম্বন করার চেষ্টা করেন বলে দাবি করেন ওই মডেল।
০২ / ১৬

আর, এ বার সরাসরি জোর করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ তুললেন বিয়াত্রিস। ডেমোক্র্যাটিক পার্টির প্রকাশিত একটি নতুন প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালের নভেম্বরে নিউ ইয়র্কের সেই হোটেলে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এই মডেল। সম্প্রতি মার্কিন কংগ্রেসের হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত প্রতিবেদনে কিউল দাবি করেছেন, ওই ঘটনায় তাঁকে ধর্ষণও করেছিলেন ট্রাম্প।
০৩ / ১৬

৫৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা পুরনো যৌন অসদাচরণের অভিযোগগুলি ফের সামনে এনেছেন মার্কিন প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট সদস্যেরা। এই অভিযোগ ঘিরে কার্যত তোলপাড় গোটা আমেরিকা। আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন রয়েছে আমেরিকায়। তার আগেই ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় স্বাভাবিক ভাবেই সরগরম মার্কিন রাজনীতি।
০৪ / ১৬

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ৪৩৫টি সাধারণ আসনের সবক’টিতেই ভোটগ্রহণ হবে। সেই সঙ্গে, ভোটগ্রহণ হবে হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ‘ভোটদানের ক্ষমতাহীন’ ৬টি আসনের মধ্যে ৫টি এবং ৩৬টি প্রদেশ (স্টেট) আর ৩টি টেরিটরির গভর্নর নির্বাচনে।
০৫ / ১৬

কিউল জানিয়েছেন, তখন তাঁর বয়স ২৪ বছর। নিউ ইয়র্কের প্লাজ়া হোটেলে একটি সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানেই ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তাঁর। উল্লেখযোগ্য ভাবে, যেখানে এই প্রতিযোগিতার আসর বসে, সেই হোটেলটির মালিক ছিলেন তৎকালীন এই রিপাবলিকান নেতা।
০৬ / ১৬

কিউলের সঙ্গে সাক্ষাতের সময়েই তাঁর প্রতি বিশেষ ‘যত্নবান’ হয়ে ওঠেন ট্রাম্প। এমনকি, সুন্দরী মডেলকে তিনি জানিয়েছিলেন যে তাঁর প্রতি বিশেষ যত্ন নিতে চান রিপাবলিকান নেতা। কিউলের অভিযোগ, ট্রাম্প তাঁদের কথোপকথন ছেড়ে চলে যাওয়ার পর এপস্টিন তাঁর কাছে আসেন। এপস্টিন নিজেকে ট্রাম্পের ‘সবচেয়ে ভাল বন্ধু’ বলে পরিচয় দেন। তাঁকে একটি পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
০৭ / ১৬

উল্লেখ্য, ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জেফ্রি এপস্টিন। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে জোর করে যৌন কারবার চালানোর অভিযোগে ২০১৯ সালে বিচারের অপেক্ষায় থাকাকালীন ফেডারেল হেফাজতে মৃত্যু হয় এপস্টিনের। পরে, তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়।
০৮ / ১৬

‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কিউলের ভিসার ব্যাপারে তদ্বির করার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, এমনটাই দাবি প্রাক্তন মিস সুইৎজ়ারল্যান্ডের। এমনকি, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে যাতে কিউল ভর্তি হতে পারেন, তারও বন্দোবস্ত করবেন ট্রাম্প, এমন কথাও দিয়েছিলেন সে সময়ে।
০৯ / ১৬

ডেমোক্র্যাটদের প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, পরে ট্রাম্পের এক প্রতিনিধি কিউলকে নিউ ইয়র্কের প্লাজা হোটেলের উপরের তলায়, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। অভিযোগ, সেখানে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েই যৌন নিগ্রহের শিকার হতে হয় সুইস মডেলকে।
১০ / ১৬

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের সঙ্গে দেখা করতে ঘরে ঢোকার পর কিউলকে পিছন থেকে জাপটে ধরে ধর্ষণ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, সেই সময় তাঁর পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত শুরু হয় ও কালশিটে পড়ে যায়। এই ঘটনার ফলে তিনি শারীরিক ভাবে ও মানসিক ভাবে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েন বলে দাবি কিউলের।
১১ / ১৬

প্রতিবেদন অনুযায়ী, কিউল এই ধর্ষণের ঘটনাটিকে ‘নিষ্ঠুর’ বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, ঘটনার পর ট্রাম্প তাঁকে বিছানার কিনারায় বসিয়ে ভিসা পাইয়ে দেওয়া এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, বিষয়টি গোপন রাখার জন্য তাঁর কাছ থেকে প্রতিজ্ঞাও আদায় করেন বলে অভিযোগ। কিউলের দাবি, ট্রাম্প তাঁকে বলেছিলেন, ‘এই অনুষ্ঠান চলতেই থাকবে।’
১২ / ১৬

ভিনদেশি মডেলের এই  বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই  স্বাভাবিক ভাবেই উল্লিখিত সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের কার্যালয়ের এক মুখপাত্র এই প্রতিবেদনকে ডেমোক্র্যাটদের ‘মরিয়া প্রচেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক সাফল্যের জেরে রিপাবলিকানদের ক্রমবর্ধমান রাজনৈতিক সমর্থন থেকে আমেরিকার নাগরিকদের দৃষ্টি সরাতেই এই কাদা ছেটানোর চেষ্টা!
১৩ / ১৬

 ট্রাম্প দীর্ঘ দিন ধরেই দাবি করে আসছেন, এপস্টিনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসার অনেক আগেই তিনি তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করেছিলেন।
১৪ / ১৬

 ‘এপস্টিন ফাইলস’ নামে পরিচিত নথিগুলি প্রকাশ করা নিয়ে বিচার বিভাগের সঙ্গে দীর্ঘ টানাপড়েনও চলেছিল। নথিগুলি প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করার অভিযোগের মধ্যেই শেষ পর্যন্ত কংগ্রেসে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। ওই আইন অনুযায়ী, নথিগুলি প্রকাশ করা বাধ্যতামূলক।
১৫ / ১৬

ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প ও এপস্টিন এই ধরনের সৌন্দর্য প্রতিযোগিতাগুলিকে তরুণীদের ফাঁদে ফেলার টোপ হিসেবে ব্যবহার করতেন। ৮০ বছর বয়সি বৃদ্ধ প্রেসি়ডেন্ট ট্রাম্পের নাম ওই নথিগুলিতে একাধিক বার উঠে এসেছে। তবে, তিনি কোনও ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। এপস্টিন সংক্রান্ত ঘটনায় তাঁর বিরুদ্ধে এখনও কোনও ফৌজদারি অভিযোগও আনা হয়নি।
১৬ / ১৬

ছবি: সংগৃহীত ও রয়টার্স।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy