Advertisement
E-Paper

কারও সঙ্গে এক বছর, কারও কিছু মাস! সুন্দরীতে ভরা রোনাল্ডোর প্রেমিকাদের তালিকায় রয়েছেন এক চর্চিত ‘প্রেমিক’ও

বর্তমানে ‘সাংসারিক’ রোনাল্ডো কিন্তু বরাবর এমন ছিলেন না। তাঁর প্রেমিকার লম্বা তালিকা তেমনটাই দাবি করছে। রোনাল্ডোর বিয়ে নিয়ে হওয়া চর্চা নতুন করে তুলে আনছে তাঁর প্রাক্তন সঙ্গীদের নাম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ১২:২১
cristiano ronaldo
০১ / ২০

ফুটবল বিশ্বকাপ শেষ। গ্রুপ ১৬-র খেলা থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। চলতি বছরের বিশ্বকাপ বিজয়ী দল স্পেনের সামনে টিকতেই পারেনি তারা। কিন্তু তার পরও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খবরের শিরোনাম থেকে সরছেন না।

cristiano ronaldo
০২ / ২০

তবে এ বার তাঁর ফুটবল মাঠে খেলা নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে তাঁর প্রেমজীবন নিয়ে। বাগ্‌দত্তা জর্জিনা রদ্রিগেজ়কে নাকি অবশেষে বিয়ে করতে চলেছেন ৪৩ বছর বয়সি রোনাল্ডো।

cristiano ronaldo
০৩ / ২০

বিশ্বকাপ শুরুর আগেই জানা গিয়েছিল যে ফুটবলের মহোৎসব শেষে রোনাল্ডোর বিয়ের সানাই বাজবে। তার পর থেকে জনশ্রুতি বলছে, অগস্টেই কোনও এক সপ্তাহান্তে নাকি চার হাত এক হতে চলেছে।

cristiano ronaldo
০৪ / ২০

গত বছরই বান্ধবী জর্জিনাকে বাগ্‌দত্তার পরিচয় দেন রোনাল্ডো। লাস্যময়ী জর্জিনার অনামিকার বহুমূল্য হিরের আংটি নিয়ে শুরু হয় চর্চা। সে বারই জানা গিয়েছিল যে আগামী বছর তাঁরা বিয়ে করতে চলেছেন। যদিও চর্চিত যুগল এখনও পাকাপাকি ভাবে বিয়ের তারিখ সম্বন্ধে কিছু ঘোষণা করেননি।

cristiano ronaldo
০৫ / ২০

তবে বর্তমানে ‘সাংসারিক’ রোনাল্ডো কিন্তু বরাবরই এমন ছিলেন না। তাঁর প্রেমিকার লম্বা তালিকা তেমনটাই দাবি করছে। রোনাল্ডোর বিয়ে নিয়ে হওয়া চর্চা নতুন করে তুলে আনছে তাঁর প্রাক্তন সঙ্গীদের নাম।

cristiano ronaldo
০৬ / ২০

এ তালিকায় প্রথমেই আসে রাশিয়ান মডেল ইরিনা শায়েকের নাম। ২০১০ সালে সম্পর্কে জড়ান তাঁরা। তার পর থেকে চুটিয়ে প্রেম করতেন দু’জনে। বহু অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত।

irina shayk
০৭ / ২০

ব্যালন ডি’অর-এর সন্ধ্যা হোক অথবা সান্তিয়াগো বেরনাবেউতে রিয়াল মাদ্রিদের ম্যাচ, রোনাল্ডোর সমর্থক হিসাবে ইরিনার উপস্থিতি নজর কাড়ত সকলের। কিন্তু পাঁচ বছর একসঙ্গে থাকার পর, ২০১৫ সালে তাঁরা সম্পর্কে ইতি টানেন। কারণ হিসাবে এক সাক্ষাৎকারে ইরিনা জানান যে, রোনাল্ডো নাকি বিশ্বাসযোগ্য নন। অন্য দিকে, রোনাল্ডোর মায়ের রাশিয়ান মডেলকে বিশেষ পছন্দ ছিল না, এমন কথাও শোনা যায়।

cristiano ronaldo
০৮ / ২০

২০০৭ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময় তরুণ রোনাল্ডো প্রেমে পড়েছিলেন অভিনেত্রী জেমা অ্যাটকিনসনের। মাত্র চার মাস একসঙ্গে ছিলেন তাঁরা। কিন্তু ছবিশিকারিদের ফাঁকি দিতে পারেননি। বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে জেমা জানিয়েছিলেন, রোনাল্ডোর সঙ্গে সম্পর্কে থাকা মোটেই সহজ বিষয় নয়। ফুটবলার হিসাবে তিনি ভাল হলেও, প্রেমিক হিসাবে তরুণ রোনাল্ডো নাকি তেমন ভাল ছিলেন না।

cristiano ronaldo
০৯ / ২০

মডেল কিম কার্দাশিয়ানের সঙ্গেও নাকি প্রেমের সম্পর্ক ছিল পর্তুগিজ তারকার। কানাঘুষো শোনা যায়, আর্মেনিয়ার এক নামজাদা সংস্থার বিজ্ঞাপনী অনুষ্ঠানে আলাপ হয়েছিল তাঁদের। ক্রমে সেই আলাপচারিতা প্রেমের দিকে মোড় নেয়। তবে তাঁরা নিজেরা কখনও সেই সম্পর্কের কথা স্বীকার করেননি।

cristiano ronaldo
১০ / ২০

সেই বছরই রোনাল্ডো এবং কিমকে মাদ্রিদে একসঙ্গে ঘুরতে দেখা যায়, যা জল্পনা আরও দৃঢ় করে। তাঁরা নাকি মাদ্রিদে একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন বলে দাবি অনেকের। যদিও এর বাইরে তাঁদের আর একসঙ্গে সে ভাবে কোথাও দেখা যায়নি। স্বল্প দিনের সেই সম্পর্ক কী ভাবে, কেন ভাঙল সে বিষয়েও কিছু জানতে পারা যায়নি।

cristiano ronaldo
১১ / ২০

ভারতীয় অভিনেত্রী বিপাশা বসুও জায়গা করে নিয়েছেন রোনাল্ডোর প্রেমিকাদের তালিকায়। যদিও এ বিষয়েও রোনাল্ডোর কাছে কখনও কিছু শোনা যায়নি। সূত্রের দাবি, বিপাশা নাকি রোনাল্ডোর সঙ্গে গভীর সম্পর্কে যেতে চাননি।

cristiano ronaldo
১২ / ২০

২০০৭ সালে একটি অনুষ্ঠানে রোনাল্ডো এবং বিপাশাকে চুমু খেতে দেখা যায়। তার পর থেকে তাঁদের সম্পর্কের জল্পনা আরও দৃঢ় হয়। কিন্তু উভয় তারকার কেউই কখনও সে বিষয়ে কোনও মতামত দেননি। তবে তাঁরা যদি সম্পর্কে জড়িয়েও থাকেন, তা হলেও সেটি যে দীর্ঘস্থায়ী ছিল না তা হলফ করে বলা যেতে পারে।

cristiano ronaldo
১৩ / ২০

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার শুরুর দিকে রোনাল্ডো সম্পর্কে জড়ান পর্তুগিজ় মডেল মার্চে রোমেরোর সঙ্গে। ২০০৫ থেকে ২০০৬— এক থেকে দেড় বছর সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু বিচ্ছেদের কারণ জানতে পারা যায়নি। পরবর্তী কালে এক সাক্ষাৎকারে মার্চে জানিয়েছিলেন যে, রোনাল্ডোর সঙ্গে কাটানো সময়কাল তাঁর কাছে অত্যন্ত বিশেষ। সেটি নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁরা। তবে একজন তারকার সঙ্গে সম্পর্কে জড়ানো যে সহজ বিষয় নয় সেটিরও উল্লেখ করেন মার্চে।

cristiano ronaldo
১৪ / ২০

ফুটবলজীবনের একদম শুরুতে, স্পোর্টিং লিসবনে খেলার সময় রোনাল্ডো সম্পর্কে জড়ান সতীর্থ মারিয়ো জার্দেলের বোন জর্ডানা জার্দেলের সঙ্গে। প্রায় এক বছর সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু তাঁদের পথ কী ভাবে দু’ভাগে ভাগ হয়ে যায় সে বিষয়ে কারও কাছ থেকেই কিছু জানতে পারা যায়নি।

cristiano ronaldo
১৫ / ২০

রোনাল্ডোর বান্ধবীদের তালিকায় জায়গা করে নিয়েছে এক ‘বিশেষ বন্ধু’ও। তাঁর নাম বদর হরি। রোনাল্ডো নাকি তাঁর সঙ্গে সমকামী সম্পর্কে রয়েছেন এ নিয়ে জল্পনা শুরু হয়েছিল ইরিনার সঙ্গে সম্পর্কে ইতি টানার পর। এমনকি ঘুরতে যাওয়া শুরু করে নববর্ষ উদ়্‌যাপন, সবেতেই সেই বন্ধুর সঙ্গে দেখা গিয়েছিল রোনাল্ডোকে।

cristiano ronaldo
১৬ / ২০

এই সমকামী সম্পর্কের জল্পনার সূত্রপাত হয় যখন টুইটারে রোনাল্ডোর সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন হরি। এর মধ্যে একটা ছবির নীচে লেখেন, ‘‘হা হা, জাস্ট ম্যারেড!’’ এমনকি সেই বছর এল ক্লাসিকো দেখতে মরক্কো থেকে সান্তিয়াগো বেরনাবেউ উড়ে এসেছিলেন হরি। অন্য দিকে নববর্ষ উদ্‌যাপন করতে রোনাল্ডো তাঁর ‘প্রিয় বন্ধু’র জন্য ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকা দিয়ে হোটেলের ঘর ভাড়া করেছিলেন।

cristiano ronaldo
১৭ / ২০

যদিও রোনাল্ডো বা হরি, কেউই কখনও উভয়কে একে অপরের বন্ধুর থেকে বেশি আর কিছু বলে দাবি করেননি। কিন্তু ফুটবলবিশ্বে তাঁদের সম্পর্ক ঘিরে জল্পনা ছড়িয়েছিল। সেই সময় হরির সঙ্গে দেখা করতে নাকি মাসে তিন-চার বার মরক্কো যেতেন রোনাল্ডো। এবং তাঁদের সম্পর্ক নাকি শুধুমাত্র বন্ধুত্বে সীমাবদ্ধ নয়।

cristiano ronaldo
১৮ / ২০

এ ছাড়াও রোনাল্ডো আরও নানা অভিনেত্রী এবং মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিছু সম্পর্ক টিকেছে তিন মাস, কোনওটা আবার ছ’মাস। এমনকি এ-ও শোনা যায়, রোনাল্ডোর কোনও কোনও সম্পর্কের বয়স নাকি কিছু দিনও ছিল। প্যারিস হিল্টন থেকে শুরু করে ক্রিস্টিনা বুচ্চিনো, ড্যানিয়েন চাভেজ় প্রভৃতি নামী তারকা রয়েছেন পর্তুগিজ তারকার প্রেমিকাদের তালিকায়। কিন্তু সেই তালিকায় দাঁড়ি পড়ে যায় জর্জিনা তাঁর জীবনে আসায়।

cristiano ronaldo
১৯ / ২০

২০১৬ সালে সম্পর্কে জড়ান তাঁরা। মাদ্রিদের এক নামী সংস্থার দোকানে কাজ করতেন জর্জিনা। সেখানেই নাকি তাঁদের আলাপ হয়। তার পর সেই আলাপ ক্রমে প্রেমে পরিণত হয়। তার পর থেকে আর রোনাল্ডোর নাম সে ভাবে কারও সঙ্গে জড়াতে দেখা যায়নি। হয়তো সুন্দরী জর্জিনাকে পেয়ে রোনাল্ডে ভেবেছিলেন এ বার তাঁর ব্যক্তিগত জীবনে একটু স্থির হওয়া উচিত।

cristiano ronaldo
২০ / ২০

বর্তমানে তাঁদের দু’টি মেয়ে রয়েছে। এ ছাড়া রোনাল্ডোর বাকি সন্তানদেরও মাতৃস্নেহে বড় করে তুলছেন জর্জিনা। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই ধরা পড়ে সে চিত্র। চলতি বছরই জর্জিনাকে বিয়ে করতে চলেছেন রোনাল্ডো। বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমী তথা রোনাল্ডোর অনুরাগীরা এখন সে দিকেই তাকিয়ে রয়েছেন।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy