Advertisement
E-Paper

হুথির হাতে মার খেতে পিঠ পেতেছেন মুনির! চোরাবালিতে ডুববে পাক সেনা? ইয়েমেন কি পাকিস্তানের ভিয়েতনাম হওয়ার পথে?

সৌদি আরবকে বাঁচাতে ইরান মদতপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সঙ্গে লড়াইয়ে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে পাকিস্তান। ফলে, পশ্চিম এশিয়ার রণাঙ্গন ইসলামাবাদের জন্য ভিয়েতনাম হয়ে উঠতে পারে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১৩:১৫
গায়ে ঢিলেঢালা আলখাল্লা। পায়ে প্লাস্টিক বা রবারের চটি। হাতে কালাশনিকভ। ধারে ও ভারে বিশ্বের যে কোনও আধুনিক সৈন্যদলের থেকে যোজন পিছিয়ে এই বাহিনী। সম্বল বলতে সামান্য কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র। কিন্তু, তা-ই দিয়েই আরব উপদ্বীপে ‘মরুঝ়়ড়’ তুলেছে তারা। সেই তুফানের মুখে পড়ে দুনিয়ার বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী দেশটির ‘ত্রাহি মাম’ দশা। তাকে বাঁচাতে নেমে আবার প্যাঁচে পড়েছে পাকিস্তান!
০১ / ২১

 সাদামাঠা হাতিয়ার হাতে গোটা পশ্চিম এশিয়ায় আতঙ্ক ছড়িয়ে দেওয়া ওই বিদ্রোহী গোষ্ঠীর পরিচয় ‘আনসার আল্লাহ’। হুথি নামেই অবশ্য তাদের চেনে গোটা বিশ্ব। চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে একের পর এক নিখুঁত হামলা চালিয়ে সৌদি আরবের রাতের ঘুম কেড়েছে ইরান মদতপুষ্ট ইয়েমেনের শিয়া সংগঠনটি। মূলত, রিয়াদের বিমানবন্দরগুলিকে নিশানা করছে তারা। এই পরিস্থিতিতে ইসলামাবাদ মাঠে নামায় জটিল হচ্ছে পরিস্থিতি।
০২ / ২১

পশ্চিমি গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের গোড়ায় সৌদিতে হুথি হামলা তীব্র হতেই তাদের গোপন আস্তানায় প্রত্যাঘাত শানায় পাক বিমানবাহিনী। চিনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ লড়াকু জেট উড়িয়ে সেখানে বোমাবর্ষণ করে তারা। সামরিক বিশ্লেষকদের বড় অংশই ভেবেছিলেন, এতে পিছু হটবে ইয়েমেনের ওই বিদ্রোহী গোষ্ঠী। যদিও বাস্তবে দেখা গিয়েছে ঠিক তার উল্টো ছবি।
০৩ / ২১

হুথিদের উপর পাক বিমানবাহিনীর বোমাবর্ষণের কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেনি ইসলামাবাদ। তাদের বক্তব্য, ইচ্ছাকৃত ভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে কিছু পশ্চিমি গণমাধ্যম। অন্য দিকে, ওই ঘটনার পর রিয়াদের বিমানবন্দরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রে পর পর দু’বার হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। ফলে, আরবের রণাঙ্গন ভারতের পশ্চিমের প্রতিবেশীর জন্য ‘ভিয়েতনাম’ হতে চলেছে বলে তুঙ্গে উঠেছে জল্পনা।
০৪ / ২১

 বিশ্বের তাবড় ইসলামীয় দেশগুলির মধ্যে পাক ফৌজকে অন্যতম বড় বললে অত্যুক্তি হবে না। ইসলামাবাদের সেনাসর্বাধিনায়ক বা সিডিএফ (চিফ অফ ডিফেন্স ফোর্সেস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে রয়েছে প্রায় ছ’লক্ষ সৈনিকের এক বিশাল বাহিনী। এর পাশাপাশি গণবিধ্বংসী পরমাণু হাতিয়ারও রয়েছে তাদের। তা ছাড়া, দু’টি প্রতিরক্ষা চুক্তির জন্য সৌদিকে সাহায্য করতে একরকম বাধ্য রাওয়ালপিন্ডির ‘সিপাহ্সালার’।
০৫ / ২১

 গত বছরের (পড়ুন, ২০২৫ সাল) সেপ্টেম্বরে রিয়াদের সঙ্গে ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’তে সই করে ইসলামাবাদ। ওই সমঝোতা অনুযায়ী, এই দুইয়ের মধ্যে কোনও একটি দেশ তৃতীয় কোনও শক্তি দ্বারা আক্রান্ত বা আগ্রাসনের শিকার হলে, তাকে উভয় দেশের উপর আঘাত বা যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এর পর, ২০২৬ সালের অগস্টে সই হয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। একে ‘ইসলামি নেটো’ বলছে পশ্চিমি বিশ্ব।
০৬ / ২১

মক্কা চুক্তিতে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে যুক্ত হয়েছে তুরস্কও। একটি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এই সমঝোতা। আর সেটা হল, এক পক্ষের উপর হামলা মানে সকলের উপর হামলা। এ-হেন ‘ইসলামি নেটো’ গঠনের প্রায় সঙ্গে সঙ্গেই রিয়াদে বাহিনী মোতায়েন করে ইসলামাবাদ। পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রটিতে লড়াকু জেটের একটি স্কোয়াড্রন, আকাশ প্রতিরক্ষা (এয়ার ডিফেন্স) ব্যবস্থা এবং ড্রোন পাঠিয়েছেন মুনির।
০৭ / ২১

মার্কিন ফৌজের সাবেক অফিসার ডেভিড স্মিথকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদিতে মোতায়েন রয়েছে প্রায় ৮,০০০ পাকিস্তানি সৈনিক। খুব দ্রুত এই সংখ্যা বেড়ে ৩০,০০০-৪০,০০০ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পদাতিক বাহিনীর দু’টি ডিভিশন রিয়াদে পাঠানোর পরিকল্পনা করছে ইসলামাবাদ। পরিস্থিতি আরও জটিল হলে একে সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে বাধ্য হবেন মুনির। আর সেই সংখ্যাটা ৯০,০০০।
০৮ / ২১

সৌদির মাটিতে পাক ফৌজের মোতায়েন এবং হুথিদের সঙ্গে তাদের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কার কথা অবশ্য অস্বীকার করেনি ইসলামাবাদ। সংশ্লিষ্ট ইস্যুতে বিবৃতি দিয়েছেন সেখানকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান। তাঁর কথায়, ‘‘রিয়াদে আমাদের বেশ কিছু সৈনিক এবং গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রয়েছে। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি বিবেচনার পর প্রয়োজনীয় পদক্ষেপ করবে তারা।’’
০৯ / ২১

সামরিক বিশ্লেষকদের কথায়, হুথি-সৌদি সংঘাতের জল যে দিকে গড়াচ্ছে, তাতে সরাসরি এই যুদ্ধে নামা ছাড়া ইসলামাবাদের সামনে দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই। শুধু তা-ই নয়, রিয়াদের কথায় ‘আনসার আল্লাহ’কে পুরোপুরি নিশ্চিহ্ন করতে ইয়েমেনে ঢুকতে পারে পাক ফৌজ। এর আঁচ মিলতেই রাওয়ালপিন্ডিকে হুমকি দিয়েছে ইরান মদতপুষ্ট ওই বিদ্রোহী গোষ্ঠী। ফলে, আরবের ‘চোরাবালি’তে মুনির সেনার ডোবার আশঙ্কা অপ্রত্যাশিত নয়।
১০ / ২১

কাতারি গণমাধ্যম আল জাজ়িরার প্রতিবেদন অনুযায়ী, হুঁশিয়ারিতে পাকিস্তানের ব্যাপারে একটি বিষয় স্পষ্ট করেছে হুথি গোষ্ঠী। বিবৃতিতে বিদ্রোহীরা বলেছে, ‘‘সৌদির পক্ষ নিয়ে ইসলামাবাদ কোনও সামরিক পদক্ষেপ করলে, রিয়াদের সঙ্গে করা আচরণই ফেরত পাবে তারা।’’ আনসার আল্লাহের এই হুমকি উড়িয়ে দেওয়ার নয়। কারণ, তাদের বহরে রয়েছে প্যালেস্টাইন-২ নামের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ২,০০০ কিলোমিটার।
১১ / ২১

 হুথিদের দ্বিতীয় শক্তিশালী হাতিয়ার হল ইরান-নির্মিত শাহেদ-১৩৬ ড্রোন। ২,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানায় হামলা করতে পারে এই ‘ফিদায়েঁ’ পাইলটবিহীন যান। সংশ্লিষ্ট দুই জোড়া অস্ত্রের সাহায্যে মূল পাক ভূখণ্ডে আক্রমণ শানানো ইয়েমেনি বিদ্রোহীদের পক্ষে মোটেই কঠিন নয়। তা ছাড়া, আরব ও পারস্য উপসাগরে তাদের নিশানার মুখে পড়তে পারে ইসলামাবাদের বাণিজ্যিক জাহাজ।
১২ / ২১

সাবেক সেনাকর্তাদের দাবি, পশ্চিম এশিয়ার লড়াইয়ে আরও দুই কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছেন মুনির। প্রথমত, হুথিদের মোকাবিলায় দীর্ঘ সময় সৌদিতে বিশাল বাহিনী মোতায়েন রাখতে হবে তাঁকে। ফলে ঘরের মাটিতে কমবে সৈনিকের সংখ্যা। সেই সুযোগকে কাজে লাগিয়ে তীব্র হতে পারে খাইবার-পাখতুনখোয়া ও বালোচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। তখন দেশভাগ ও অস্তিত্ব টিকিয়ে রাখা পাকিস্তানের পক্ষে যে কঠিন হবে, তা বলাই বাহুল্য।
১৩ / ২১

দ্বিতীয়ত, সৌদিকে সাহায্য করায় ইরানের রোষানলেও পড়তে পারে পাকিস্তান। দীর্ঘ দিন ধরেই পর্দার আড়ালে থেকে ইয়েমেনের হুথিদের মদত জুগিয়ে যাচ্ছে তেহরান। সাবেক পারস্যের বিরুদ্ধে রয়েছে তাদের হাতিয়ার ও গোলাবারুদ সরবরাহের অভিযোগ। ইসলামাবাদের ফৌজের হাতে এ-হেন আনসার আল্লাহ নিশ্চিহ্ন হলে পশ্চিম এশিয়ায় রাশ আলগা হবে ইরানের। বর্তমান পরিস্থিতিতে সেটা মেনে নেওয়া তাদের পক্ষে অসম্ভব।
১৪ / ২১

ফলে, পাক সেনার হাতে হুথিদের মার খাওয়ার আশঙ্কা দেখা দিলেই সরাসরি বা অপ্রত্যক্ষ ভাবে আসরে নামতে পারে তেহরান। সাবেক পারস্যের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বিবৃতিতে মিলেছে সেই ইঙ্গিত। গণমাধ্যমের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘যে কোনও নতুন হস্তক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তুলবে।’’ আর তাই নাম না করে পাকিস্তানকে এর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
১৫ / ২১

গত শতাব্দীর ৬০-এর দশকে উত্তর ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে মিশর। কায়রোর কুর্সিতে তখন কিংবদন্তি গামাল আবদেল নাসের। উপসাগরীয় রাষ্ট্রটিতে ৭০,০০০ বেশি সৈনিক পাঠান তিনি। এ ছাড়া, লড়াইয়ের ময়দানে নামে মিশরীয় লড়াকু জেট ও ট্যাঙ্ক। কিন্তু, কাঙ্ক্ষিত জয় অধরাই থেকে গিয়েছিল তাদের। এই নিয়ে ১৯৬৭ সালে মার্কিন রাষ্ট্রদূতের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেন ‘পিরামিডের দেশের’ রাষ্ট্রপ্রধান।
১৬ / ২১

উত্তর ইয়েমেনের পাহাড়ি এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা নাসের ফৌজের পক্ষে একেবারেই সহজ ছিল না। গেরিলা যুদ্ধে নাস্তানাবুদ হতে হয় তাদের। গোদের উপর বিষফোড়ার মতো ওই সময় মিশরের বিরুদ্ধে সংঘর্ষে নামে সৌদি আরব। ফলে, সংশ্লিষ্ট সংঘাতে কয়েক কোটি ডলার খরচ করে ফেলে কায়রো। পাশাপাশি, হারায় ১০ হাজারের বেশি সৈনিক। এতে রাতারাতি দেউলিয়া হয়ে যায় উত্তর আফ্রিকার ওই দেশ।
১৭ / ২১

১৯৬৭ সালেই এর চরম খেসারত দেন নাসের। ওই বছর মাত্র ছ’দিনের লড়াইয়ে মিশর, সিরিয়া ও জর্ডনের বাহিনীকে চূড়ান্ত পর্যুদস্ত করে ইজ়রায়েল। কায়রোর বায়ুসেনাকে একরকম ধ্বংস করে তেল আভিভ। পাশাপাশি, নীল নদের তীরের দেশটির সিনাই উপদ্বীপের দখল নেয় ইহুদি ফৌজ। এই হারের ধাক্কা সামলাতে পারেননি নাসের। ১৯৭০ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
১৮ / ২১

তবে এগুলির উল্টো যুক্তিও রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, হুথি হামলা থেকে সৌদিকে বাঁচাতে সামরিক সাহায্য দিতে পারে আমেরিকা। বিষয়টি চিন্তাভাবনার স্তরে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য দিকে, মক্কা চুক্তি মেনে রিয়াদকে হাতিয়ার ও ড্রোন সরবরাহ করতে পারে তুরস্ক। সে ক্ষেত্রে ইয়েমেনের মাটিতে যুদ্ধে জেতা পাক ফৌজের জন্য খুব কঠিন না-ও হতে পারে।
১৯ / ২১

 তাৎপর্যপূর্ণ বিষয় হল, একসময় ইয়েমেন ছিল অটোমান সাম্রাজ্য তথা আজকের তুরস্কের দখলে। যদিও কোনওদিনই তাদের বশ্যতা মেনে নেয়নি সেখানকার এলাকাবাসী। ফলে বার বার সশস্ত্র বিদ্রোহের মুখে পড়তে হয়েছে আঙ্কারাকে। প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৪-’১৮) পরাজয়ের পর ওই উপসাগরীয় এলাকায় আর কখনওই ফিরতে পারেনি তুর্কি ফৌজ। ইউরোপের রুগ্ন মানুষের কাছে আজও ‘আনাতোলিয়ার কবরস্থান’ হল ইয়েমেন।
২০ / ২১

সেই একই দশা ইসলামাবাদের হতে চলেছে বলে মনে করেন সামরিক বিশ্লেষকদের একাংশ। মুনির ফৌজের শরীরী ভাষায় ফুটে উঠছে তার লক্ষণ। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, বাব এল-মান্দেব প্রণালী সংলগ্ন এলাকার লড়াইয়ে সৌদি-সমর্থিত বাহিনীর ৮৫ জনকে যুদ্ধবন্দি করেছে তারা। এদের মধ্যে ৪৭ জন পাক ফৌজি। এই সংখ্যা আরও বাড়লে মুনির কী করবেন, তার উত্তর দেবে সময়।
২১ / ২১

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy