স্পিকার ও হেডসেট লঞ্চ করল স্যামসাং, জেনে নিন দাম ও ফিচার
সদ্য বাজারে আসা এই মডেল দুটি স্যামসাংয়ের আগের ভার্সনগুলো থেকেও অনেক বেশি আকর্ষণীয়। স্যামসাং ইন্ডিয়ার মোবাইল ব্যবসা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিম ওয়ার্সি জানিয়েছেন, স্যামসাংয়ের নতুন অডিও ডিভাইসইগুলো গ্রাহকদের জন্য নিশ্চিতভাবে আনন্দ বয়ে আনবে।
রেক্টাঙ্গল হেডসেটের দাম ১ হাজার ৮৯৯ টাকা।
লেভেল অ্যাক্টিভ হেডসেটের দাম ৪ হাজার ৯৯৯ টাকা।
স্কুপ স্পিকারের দাম ২ হাজার ৭৯৯ টাকা।
বোতল স্পিকারের দাম ৪ হাজার ৯৯৯ টাকা। বোতল স্পিকারটি ৩৬০ ডিগ্রিতে চারপাশের আওয়াজ ধারণ করতে সক্ষম।
স্যামসাং লেভেল বক্স স্লিম স্পিকারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৯৯ টাকা। এটিতে থাকছে ২,৬০০ মিলিঅ্যাম্পেয়ার আওয়ার (এমএএইচ) ব্যাটারি। যার জেরে ৩০ ঘণ্টা ধরে কাজ করবে স্পিকারটি।
আরও পড়ুন:
এ ছাড়া স্যামসাং এনেছে লেভেল অ্যাক্টিভ এবং রেক্টাঙ্গল হেডসেট।
যে তিনটি স্পিকার লঞ্চ হয়েছে সে গুলি হল—লেভেল বক্স স্লিম, বোতল এবং স্কুপ।