‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার পর মানুষী কী কী পাচ্ছেন জানেন?
বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর আর কী কী পাচ্ছেন মানুষী? আসুন দেনে নেওয়া যাক—
আগামী এক বছর বিশ্ব ভ্রমণ করার সুযোগ পাবেন।
মানুষী পাচ্ছেন বিশ্বের সেরা জুয়েলারি ব্র্যান্ডের অলঙ্কার।
এ ছাড়া বিশ্বের তাবড় ফ্যাশন ডিজাইনারের ডিজাইন করা পোশাকও পাচ্ছেন তিনি।
যে কসমেটিক ব্র্যান্ড বিশ্বসুন্দরী ২০১৭ প্রতিযোগিতার স্পনসর, তাদের তরফে গোটা এক বছর ধরে প্রসাধন সামগ্রীও পাবেন তিনি।
এ ছাড়া বিশ্ব জুড়ে সমাজসেবামূলক কাজ করার সময় তিনি সেখান থেকে সাম্মানিক অর্থও পাবেন।
আরও পড়ুন:
শোনা যাচ্ছে মানুষী ছিল্লর এই খেতাব জয়ের জন্য কুড়ি হাজার মার্কিন ডলার পাচ্ছেন। তবে এই পুরস্কার অঙ্কটি নিয়ে বিতর্ক রয়েছে।