E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাংলা দলে যোগ দিলেন অভিষেক

২৩ সেপ্টেম্বর থেকে হায়দরাবাদের বিরুদ্ধে কল্যাণীতেই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। অভিষেক খেলবেন কি না এখনও পরিষ্কার নয়। যে হেতু তিনি জেলে ছিলেন তাই বাংলার স্কোয়াডে তাঁর নাম ছিল না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪১
অভিষেক পোড়েল।

অভিষেক পোড়েল। — ফাইল চিত্র।

কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলা দলের সঙ্গে যোগ দিলেন অভিষেক পোড়েল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগে দীর্ঘ ৩৬ দিন জেলে ছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান। গত শুক্রবার জামিনে ছাড়া পান তিনি। সোমবার থেকে বাংলা দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন।

২৩ সেপ্টেম্বর থেকে হায়দরাবাদের বিরুদ্ধে কল্যাণীতেই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। অভিষেক খেলবেন কি না এখনও পরিষ্কার নয়। যে হেতু তিনি জেলে ছিলেন তাই বাংলার স্কোয়াডে তাঁর নাম ছিল না। জামিন পাওয়ার পরে অভিষেককে মূল দলে ফেরানো হবে কি না তা এখনও পরিষ্কার নয়।

সোমবার সকালেই কল্যাণীতে পৌঁছে গিয়েছিলেন অভিষেক। বাংলা দলের সঙ্গে উইকেটকিপিং এবং ব্যাটিং অনুশীলন করেন তিনি। সাধারণত দ্রুত রান করার জন্য জনপ্রিয় অভিষেক। আগের ছন্দে তিনি ব্যাট করতে পারেন কি না সেটাই এখন দেখার।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Abishek Porel Kalyani Bengal Cricket team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy