Advertisement
E-Paper

জাতীয় দলে ভুবনেশ্বর ফিরতেই উঠল চহলকে খেলানোর দাবি, ‘কুলচা’ জুটি আবার মাঠে ফিরুক, চাইছেন কুলদীপ

চার বছর পর জাতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। এ বার উঠে গেল যুজবেন্দ্র চহলকে খেলানোর দাবি। তাঁকে ফেরানোর দাবি তুলেছেন সতীর্থ কুলদীপ যাদব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৭:১১
cricket

কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহল। — ফাইল চিত্র।

চার বছর পর জাতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। সাম্প্রতিক ফর্মের উপর ভিত্তি করে তাঁকে দলে ফেরানো হয়েছে। তার পরেই উঠে গেল যুজবেন্দ্র চহলকে খেলানোর দাবি। ভারতের দলে দীর্ঘ দিন ধরে খেলেন না চহল। তাঁকে ফেরানোর দাবি তুলেছেন সতীর্থ কুলদীপ যাদব।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন চহল। দ্বিতীয় ম্যাচের আগে তিনি কুলদীপের সাক্ষাৎকার নিচ্ছিলেন। চহলকে এই অবতারে দেখে অবাক হয়ে যান কুলদীপ। তিনি বলেন, “তোমাকে এ ভাবে দেখে আমি খুশি নই। খুব ভাল হত যদি আমরা একসঙ্গে খেলতে পারতাম। তা হলে একসঙ্গে আরও অনেক নজির ভাঙতে পারতাম।”

তার পরেই কুলদীপ বলেছেন, “তবে তোমাকে উল্টো দিকে দেখতে পেয়ে ভাল লাগছে। খেলার সময় তোমাকে পাশে পেলে পরিবেশটাই অন্য রকম হয়ে উঠত। বোলিংয়ের কত কিছু শিখেছি তোমার থেকে। তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।” কুলদীপের সঙ্গে শুনে হাসতে থাকেন চহল।

আইপিএলে সবচেয়ে বেশি উইকেট রয়েছে চহলের। সেই বোলারকে কেন জাতীয় দলে খেলানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সমর্থকেরাও। তাঁদের দাবি, চহলের মধ্যে এখনও অনেক বছর খেলা বাকি আছে। যদি তাঁকে হিসাব করে কাজে লাগানো যায় তা হলে অনেক উপকার পাওয়া যেতে পারে।

রাঁচীতে ভারতীয় বোলারেরা যে ভাবে মার খেয়েছেন তাতে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিংয়ের সামনে ভারতের স্পিনারেরা দাঁড়াতেই পারেননি।

Kuldeep Yadav Yuzvendra Chahal BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy