Advertisement
E-Paper

ক্রিকেট মাঠেও বন্দে মাতরম্‌! জাতীয় সঙ্গীতের আগে গাওয়া হল জাতীয় গান, প্রথম বার দেখা গেল ভারত-আফগানিস্তান ম্যাচে

দিল্লির মাঠে প্রথমে শুরু হয় বন্দে মাতরম্‌। ৩ মিনিট ১০ সেকেন্ড ধরে পুরো গান বাজে। তার পর ৫২ সেকেন্ডের জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৪
cricket

দিল্লির মাঠে জাতীয় সঙ্গীত ও জাতীয় গান গাইছেন ভারতীয় ক্রিকেটারেরা। ছবি: পিটিআই।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগেই নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই গাওয়া হল বন্দে মাতরম্‌। ক্রিকেট মাঠে প্রথম বার দেখা দেল এই দৃশ্য। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ‘জন-গণ-মন’ গাওয়ার আগে বন্দে মাতরম্‌ গাইলেন শ্রেয়স আয়ারেরা।

প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজ়ের প্রথম ম্যাচের আগে নিজের নিজের দেশের জাতীয় সঙ্গীত গান ক্রিকেটারেরা। দিল্লির মাঠে প্রথমে শুরু হয় বন্দে মাতরম্‌। ৩ মিনিট ১০ সেকেন্ড ধরে পুরো গান বাজে। তার পর ৫২ সেকেন্ডের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। অর্থাৎ, জাতীয় সঙ্গীত ও জাতীয় গান গাইতে মোট ৪ মিনিট ২ সেকেন্ড সময় লাগে।

গত ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি নির্দেশিকায় জানিয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তিতে এই গান গাইতে হবে। বলা হয়েছিল, ৩ মিনিট ১০ সেকেন্ড ধরে এই গান চলাকালীন প্রত্যেককে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। সেই নির্দেশ মেনেই দিল্লির মাঠে এই দৃশ্য দেখা গেল।

শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, যে সব সরকারি অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি বা কোনও রাজ্যের রাজ্যপাল থাকবেন, সেখানেও বন্দে মাতরম্‌ গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেডিয়ো বা টেলিভিশনে রাষ্ট্রপতি জাতীয় উদ্দেশ্যে কোনও কথা বললে তার পরেও জাতীয় গান বাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রিকেট মাঠে প্রথম বার এই দৃশ্য দেখা গেল। ভারতের মাটিতে অন্য খেলার ক্ষেত্রেও নিশ্চয় পরবর্তী সময়ে জাতীয় সঙ্গীতের আগে জাতীয় গান গাওয়া হবে। এখন দেখার, আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় এই ছবি দেখা যায় কি না।

Vande Mataram India Cricket Team India Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy