Advertisement
E-Paper

সিএবি পুরস্কার দিল বয়স ভাঁড়ানোর অভিযোগে নির্বাসিত ক্রিকেটারকে! রাজ‍্য ক্রিকেট সংস্থার সম্মান উৎপল, শামিদের

সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল সিএবি-র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই সম্মান জানানো হয়েছে কৃতীদের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:২০
cricket

উৎপলের হাতে জীবনকৃতি সম্মান তুলে দিচ্ছেন সৌরভ। ছবি: সংগৃহীত।

গত বছরের সেরা ক্রিকেটারদের সম্মান জানাল বাংলার ক্রিকেট সংস্থা (সিএবি)। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। সেখানেই সম্মান জানানো হয়েছে কৃতীদের। কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না। বয়স ভাঁড়ানোর অভিযোগে সিএবির-ই নির্বাসিত ক্রিকেটার পুরস্কার পেলেন।

দুই নির্বাসিত ক্রিকেটার রবি কুমার এবং রোহিত যাদব গত মরশুমে বাংলার জার্সিতে যথাক্রমে অনূর্ধ্ব ২৩ এবং অনূর্ধ্ব ১৯ পর্যায়ে সেরা বোলার হয়েছিলেন। রোহিত না এলেও রবি ছিলেন অনুষ্ঠানে। তিনি মঞ্চে উঠে পুরস্কারও নেন। এই নিয়ে প্রশ্ন উঠেছে।

সিএবি সচিব বাবলু কোলে বললেন, “দু’জনেই পরিসংখ্যানের ভিত্তিতে পুরস্কার পেয়েছে। ওরা যখন খেলেছে, তখন তো নির্বাসিত ছিল না।” কিন্তু প্রশ্ন উঠছে, যাঁদের অনূর্ধ্ব ২৩ বা অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলাটাই সম্পূর্ণ বেআইনি এবং সিএবির তদন্তেই তা বেরিয়ে এসেছে, সেখানে তাঁদের পারফরম্যান্স কেন পুরস্কারের জন্য গণ্য হল?

দুই নির্বাসিত ক্রিকেটার রবি কুমার এবং রোহিত যাদব গত মরশুমে বাংলার জার্সিতে যথাক্রমে অনূর্ধ্ব ২৩ এবং অনূর্ধ্ব ১৯ পর্যায়ে সেরা বোলার হয়েছিলেন। রোহিত না এলেও রবি ছিলেন অনুষ্ঠানে। তিনি মঞ্চে উঠে পুরস্কারও নেন। এই নিয়ে প্রশ্ন উঠেছে।

সিএবি সচিব বাবলু কোলে বললেন, “দু’জনেই পরিসংখ্যানের ভিত্তিতে পুরস্কার পেয়েছে। ওরা যখন খেলেছে, তখন তো নির্বাসিত ছিল না।” কিন্তু প্রশ্ন উঠছে, যাঁদের অনূর্ধ্ব ২৩ বা অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলাটাই সম্পূর্ণ বেআইনি এবং সিএবির তদন্তেই তা বেরিয়ে এসেছে, সেখানে তাঁদের পারফরম্যান্স কেন পুরস্কারের জন্য গণ্য হল?

ঘটনা হল, বয়স ভাঁড়ানোর অভিযোগে রোহিতকে ভারতের অনূর্ধ্ব ১৯ দল থেকেও বহিষ্কার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিতের আধার কার্ডে একাধিক বার জন্মসাল বদলানোর প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁর আধার কার্ড আপডেট হয়েছে সাত বার! বয়স বদলেছে তিন বার।

বোর্ডের নির্দেশ আসার পর সিএবি এই রাজ্যের ক্রিকেটারদের আধার কার্ড আপডেট নিয়ে তদন্ত শুরু করে। তখনই রোহিতের অপরাধ প্রকাশ্যে আসে। তার মধ্যে রোহিত ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলতে চলে যান। শুধু তাই নয়, শ্রীলঙ্কায় ভালে খেলায় অস্ট্রেলিয়া বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলেও তাঁকে রাখা হয়। এর পর রোহিতকে দু’বছরের জন্য নির্বাসিত করে সিএবি। ভারতীয় দল থেকেও বাদ পড়তে হয়। সিএবির এক সদস্যের প্রশ্ন, একজন অপরাধীকে কেন পুরস্কার দেওয়া হল?

সিএবির বর্ষসেরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিস নেহরা। গুজরাত টাইটান্সের কোচ হিসেবে আইপিএল জিতেছেন তিনি। সৌরভ ভারতের অধিনায়ক থাকাকালীন খেলতেন নেহরা। সৌরভের খুব পছন্দের এই ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি এসেছিলেন আমন্ত্রণ রক্ষা করে।

পুরস্কারপ্রাপকদের মধ্যে অন্যতম ছিলেন মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ব্রাত্য তিনি। আর সুযোগ পাবেন, তেমন আশাও নেই। কিন্তু বাংলার ক্রিকেট সংস্থা তাঁকে সম্মান জানিয়েছেন। গত মরসুমের সেরা পেসারের পুরস্কার পাচ্ছেন শামি। যদিও দলীপ ট্রফির ফাইনালে খেলায় তিনি উপস্থিত থাকতে পারেননি। আগেই চেন্নাইয়ে আগে তাঁকে শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলার জন্য সম্মানিত করেছে সিএবি।

আশিস নেহরাকে সংবর্ধনা দিচ্ছেন সিএবি সচিব বাবলু কোলে। রয়েছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ‍্যায় ও কোষাধ্যক্ষ সঞ্জয় দাস।

আশিস নেহরাকে সংবর্ধনা দিচ্ছেন সিএবি সচিব বাবলু কোলে। রয়েছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ‍্যায় ও কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। ছবি: সংগৃহীত।

গত মরসুমের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন সুদীপ ঘরামি। সম্প্রতি দলীপ ট্রফিতেও পূর্বাঞ্চলের হয়ে শতরান করেছেন তিনি। তবে ফাইনালের প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন। ‘জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার’-এর পুরস্কার পেয়েছেন সুমন্ত গুপ্ত। মহিলাদের সিনিয়র স্তরে সেরা ক্রিকেটার হয়েছেন তনুশ্রী সরকার। সেরা অনূর্ধ্ব-২৩ পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন আয়ুষ সিংহ। এই স্তরে সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন সুজাতা দে। সেরা অনূর্ধ্ব-২৩ বোলারের পুরস্কার পেয়েছেন সুখমিত সিংহ। অনূর্ধ্ব-১৯ স্তরে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন চন্দ্রহাস দাস। এই স্তরে সেরা বোলার হয়েছেন অগস্ত্য শুক্ল। এই স্তরে সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন ইপ্সিতা মণ্ডল।

ছোটরা যাতে ক্রিকেট খেলার উৎসাহ আরও বেশি পায়, সে জন্য বিভিন্ন বয়সভিত্তিক পুরস্কার দিয়েছে সিএবি। অনূর্ধ্ব-১৬ স্তরে সেরা ক্রিকেটার ও সেরা বোলারের পুরস্কার পায় রাজেশ মণ্ডল ও ত্রিপর্ণ সামন্ত। অনূর্ধ্ব-১৫ স্তরে সেরা মহিলা ক্রিকেটার শায়লা সেনাপতি। এ ছাড়া জেলার বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটেও সেরাদের পুরস্কার দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে।

জীবনকৃতি সম্মানও ছিল বাংলার ক্রিকেট সংস্থার এই অনুষ্ঠানে। ক্রিকেটে অবদানের জন্য এ বছর পূর্ণিমা চৌধুরী ও উৎপল চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে জীবনকৃতি সম্মান।

CAB Ashish Nehra utpal chattapadhyay

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy