Advertisement
E-Paper

এক বারই ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে এশিয়ান গেমসে! কবে, কখন খেলবেন হরমনপ্রীত, শ্রেয়সেরা

এশিয়ান গেমস ক্রিকেটে জানা গেল ভারতীয় দল কবে, কখন খেলতে নামবে। বুধবার সূচি প্রকাশ্যে আনা হয়েছে। দুই বিভাগেই এক বারের বেশি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১১:০৯
cricket

শ্রেয়স আয়ার এবং হরমনপ্রীত কৌর। — ফাইল চিত্র।

এশিয়ান গেমসের সূচি আগেই প্রকাশ্যে এসেছিল। এ বার জানা গেল ভারতীয় দল কবে, কোথায় খেলতে নামবে। বুধবার এশিয়ান গেমসের তরফে এই সূচি প্রকাশ্যে আনা হয়েছে। এশিয়ান গেমসে পুরুষ এবং মহিলা দুই বিভাগেই এক বারের বেশি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই।

এশিয়ান গেমসের সূচি অনুযায়ী, মেয়েদের প্রতিযোগিতা আগে হবে। তার পরে শুরু পুরুষদের প্রতিযোগিতা। মেয়েদের ক্রিকেট শুরু ১৭ সেপ্টেম্বর। ভারত নামবে পরদিন, অর্থাৎ ১৮ সেপ্টেম্বর। চতুর্থ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ জাপান। ভারত সেই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল হবে ২০ সেপ্টেম্বর। দুটি ম্যাচই শুরু সকাল ১০.৩০টা থেকে। ফাইনাল ২২ সেপ্টেম্বর, সকাল ১০.৩০টা থেকে।

পুরুষ দল প্রথম ম্যাচ খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। ২৮ সেপ্টেম্বর সেই ম্যাচ শুরু সকাল ১০.৩০টা থেকে। সেই ম্যাচ জিতলে সেমিফাইনাল খেলবে ১ অক্টোবর, যা শুরু সকাল ১০.৩০টা থেকে। ফাইনাল ৩ অক্টোবর, সকাল ১০.৩০টা থেকে।

ছেলেদের বিভাগে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ রয়েছে বাছাই দল হিসেবে। তারা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। বাকি চারটি দল ঠিক হবে প্রাথমিক রাউন্ডের যোগ্যতা অর্জন পর্ব থেকে।

যোগ্যতা অর্জন পর্বে তিনটি দেশের দু’টি গ্রুপ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল কোয়ার্টারে উঠবে। গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান, জাপান এবং নেপাল। গ্রুপ বি-তে রয়েছে হংকং, চিন, মালয়েশিয়া এবং ওমান।

অর্থাৎ, মাত্র এক বারই ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে। ফাইনালে হতে পারে সেই ম্যাচ।

মহিলাদের বিভাগেও আটটি দলকেই বাছাই করে নেওয়া হয়েছে। খেলা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হচ্ছে। ভারতের প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে খেলবে বাংলাদেশ-চিন ম্যাচের বিজয়ীর সঙ্গে। অপর দু’টি কোয়ার্টারে খেলবে শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-তাইল্যান্ড। মেয়েদের বিভাগেও ফাইনালের আগে ভারত-পাকিস্তান কোনও ভাবেই মুখোমুখি হবে না।

Asian Games 2026 Harmanpreet Kaur Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy