Advertisement
E-Paper

রঞ্জি ট্রফির দু’টি ম্যাচে থাকবেন অস্ট্রেলিয়ার আম্পায়ার! ভারতীয় ক্রিকেট বোর্ড কেন হঠাৎ বিদেশিদের উপর নির্ভর করছে?

রঞ্জি ট্রফির ম্যাচ খেলাতে আসছেন বেন ট্রেলোর। আগামী ১৮ অক্টোবর থেকে দিল্লি-গুজরাত এবং ২৬ অক্টোবর থেকে মুম্বই-হরিয়ানা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। অস্ট্রেলিয়ায় নতুন আম্পায়ারদের প্রশিক্ষণও দেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১৬:৪৫
Picture of Cricket

বেন ট্রেলোর। ছবি: এক্স।

রঞ্জি ট্রফি খেলাবেন অস্ট্রেলিয়ার আম্পায়ার বেন ট্রেলোর। দু’টি ম্যাচ খেলাবেন তিনি। দেশের আম্পায়ারদের পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ পরিচালনা করবেন বিদেশি আম্পায়ারও। ট্রেলোর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আম্পায়ার বিনিয়ম কর্মসূচির অংশ হিসেবে রঞ্জি ট্রফির ম্যাচ খেলাতে আসছেন ট্রেলোর। আগামী ১৮ অক্টোবর থেকে দিল্লি-গুজরাত এবং ২৬ অক্টোবর থেকে মুম্বই-হরিয়ানা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। অস্ট্রেলিয়ায় ৩০টি প্রথম শ্রণির, ২০টি লিস্ট ‘এ’ (৫০ ওভারের) এবং ৩৯টি বিগ ব্যাশ লিগের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিউ সাউথ ওয়েলসের আম্পায়ার এডুকেশন অফিসার হিসেবেও কাজ করেন ট্রেলোর। নতুন আম্পায়ারদের প্রশিক্ষণ দেন।

কর্মসূচির অংশ হিসেবে ভারতের আম্পায়ার পরাশর যোশী যাবেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ম্যাচ পরিচালনা করতে। শেফিল্ড শিল্ডের দু’টি এবং ওয়ান ডে কাপের একটি ম্যাচ পরিচালনা করবেন তিনি। অস্ট্রেলিয়ায় প্রথম খেলাবেন শেফিল্ড শিল্ডের কুইন্সল্যান্ড-তাসমানিয়া ম্যাচ। গাব্বায় ১১ নভেম্বর থেকে শুরু হবে এই ম্যাচ। ১৬ নভেম্বর ওয়ান ডে কাপের একটি ম্যাচের দায়িত্বে থাকবেন। শেষে খেলাবেন কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের শেফিল্ড শিল্ডের ম্যাচ।

BCCI Cricket Australia umpire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy