Advertisement
E-Paper

হরমনপ্রীতদের আইপিএল শুরু ১৪ জানুয়ারি, নিলাম এবং রিটেনশনের দিনও জানিয়ে দিল ভারতীয় বোর্ড

ডব্লিউপিএলের এক সপ্তাহ পর শুরু হবে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। মুম্বই এবং বডোদরায় হবে ম্যাচগুলি। আইসিসির নতুন প্রতিযোগিতার প্রস্তুতির জন্য হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা এক সপ্তাহ সময় পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৯
Picture of Cricket

ডব্লিউপিএল ট্রফি। — ফাইল চিত্র।

মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরুর দিন ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানানো হল নিলাম এবং রিটেনশন বা ক্রিকেটার ধরে রেখার শেষ দিনও। ডব্লিউপিএলের পর হবে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি।

আগামী ডব্লিউপিএল শুরু হবে ২০২৭ সালের ১৪ জানুয়ারি। শেষ হবে ৭ ফেব্রুয়ারি। তার আগে রয়েছে নিলাম পর্ব। ডব্লিউপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজ়ি নিজেদের পছন্দ মতো ক্রিকেটারদের কিনতে পারবে। নতুন করে দল গড়তে পারবে। ডব্লিউপিএলের নিলাম হবে ২৮ অক্টোবর। গত মরসুমের দল থেকে কয়েক জন ক্রিকেটারকে রেখে দিতে পারবে দলগুলি। যাঁদের রেখে দেওয়া হবে, তাঁদের নামের তালিকা ২৮ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের কাছে জমা দিতে হবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজ়িকে। বিসিসিআই জানিয়েছে, এ বারের নিলাম হবে কোচিতে। বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়েছে, ‘‘২০২৭ সালের মহিলাদের প্রিমিয়ার লিগের মূল দিনগুলি চূড়ান্ত করেছে বিসিসিআই। পঞ্চম ডব্লিউপিএল হবে ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।’’

ডব্লিউপিএল শেষ হওয়ার পর ভারতে হবে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নতুন এই প্রতিযোগিতা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। ফাইনাল ২৮ ফেব্রুয়ারি। মুম্বই এবং বডোদরায় হবে ম্যাচগুলি। খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ডব্লিউপিএলের পর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা এক সপ্তাহ সময় পাবেন। উল্লেখ্য, মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল।

BCCI Auction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy