Advertisement
E-Paper

বুমরাহের চোট নিয়ে লক্ষ্মণদের সঙ্গে বিবাদ আগরকরদের! বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের কাজকর্মে খুশি নন নির্বাচকেরা, নজরে ফিজিয়ো

জসপ্রীত বুমরাহ চোট পেয়ে শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে যাওয়ার পরেই বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের (সিওই) সঙ্গে সংঘাত লেগেছে জাতীয় নির্বাচকদের। বুমরাহকে নিয়ে মুখ পুড়েছে নির্বাচকদের। তাতেই নজরে এসেছে সিওই-র কাজকর্ম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ২২:৪২
cricket

(বাঁ দিকে) ভিভিএস লক্ষ্মণ। অজিত আগরকর (ডান দিকে)। — ফাইল চিত্র।

জসপ্রীত বুমরাহ চোট পেয়ে শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে যাওয়ার পরেই বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের (সিওই) সঙ্গে সংঘাত লেগেছে জাতীয় নির্বাচকদের। শোনা গিয়েছে, নির্বাচকেরা ধরে নিয়েছিলেন বুমরাহ সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তা না হওয়ায় মুখ পুড়েছে। তাতেই নজরে এসেছে সিওই-র কাজকর্ম। খুশি নন আগরকরেরা।

সোমবার ভিভিএস লক্ষ্মণ-সহ সিওই-র শীর্ষকর্তাদের সঙ্গে নির্বাচক কমিটির প্রধান আগরকরের অনলাইন বৈঠক হয়। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের চোট নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু উৎকর্ষ কেন্দ্রে সব রকম আধুনিক সুযোগসুবিধা থাকা সত্ত্বেও কেন ক্রীড়াচিকিৎসকেরা সময়ে চোট সারাতে পারছেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নীতীন পটেল চলে যাওয়ার পর বোর্ডের কোনও ক্রীড়াবিজ্ঞান প্রধান নেই। আপাতত কাজ সামলাচ্ছেন ধনঞ্জয় কৌশিক। তাঁর যোগ্যতা নিয়ে কারও মনে প্রশ্ন নেই। কিন্তু ক্রিকেটারদের রিহ্যাবের সময় বেধে দেওয়া এবং খেলার জন্য তৈরি হওয়ার আগে সমস্ত বিষয় মেনে চলা হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও কিছু প্রশ্ন রয়েছে। হর্ষিত রানার ওজন বেড়ে যাওয়া সত্ত্বেও কেন তাঁকে ফিট ঘোষণা করা হল? বাড়তি ওজনের কারণে আবার চোট পেয়েছেন হর্ষিত। তেমনই, দক্ষিণী রাজ্যের বিশেষজ্ঞ টি-টোয়েন্টি ব্যাটার ওজন বাড়িয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন। সফরে যাওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারকে আগে সিওই-তে গিয়ে ফিটনেস পরীক্ষা দিতে হয়। তখন কেন তাঁর ওজন বেড়ে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসেনি? ওয়াংশিটন সুন্দরের ফিটনেস নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। ক্রীড়াচিকিৎসকেরা কি ওয়াশিংটনের বার বার চোট পাওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না? নীতীশ কুমার রেড্ডিকে সম্প্রতি বলের গতি বাড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সে কারণেই কি তিনি চোট পেয়েছেন?

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “কোনও ক্রিকেটার খেলতে পারবে না, এটা বলে দেওয়া সহজ। কিন্তু ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরানোর জন্য কি যথেষ্ট কাজ করছেন বোর্ডের চিকিৎসকেরা? এখন ওঁরা বলছেন সাই সুদর্শন রোজ নেটে ৭৫ মিনিট ব্যাট করছে এবং দ্রুত ফিট হওয়ার পথে। ওকেও যে শ্রীলঙ্কার সফরের ঠিক আগে আনফিট ঘোষণা করে দেওয়া হবে না, তার কি নিশ্চয়তা আছে?”

বোর্ডের ফিজিয়ো কমলেশ জৈনের ভূমিকাও নজরে রয়েছে। তিনি পাঁচ বছর দলের সঙ্গে থাকলেও চোট নিয়ন্ত্রণে যথেষ্ট কাজ করতে পারছেন না। তাঁর ভূমিকা নিয়ে অদূর ভবিষ্যতে পর্যালোচনা হতে পারে।

BCCI Ajit Agarkar VVS Laxman Jasprit Bumrah Harshit Rana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy