Advertisement
E-Paper

পরের বছরই বদলে যেতে পারে আইপিএলের একটি নিয়ম, ১০ দলের মতামত চাইল বোর্ড, বাড়ছে বিরোধিতা

গত দু’-তিন বছর ধরেই আইপিএলের একটি নিয়ম নিয়ে বিতর্ক চলছে। অনেক দলই বাড়তি সুবিধার অভিযোগ তুলছে। কিছুটা চাপে পড়ে আবার সেই নিয়ম খতিয়ে দেখার কথা জানাল বোর্ড। পরের বছর কি বাতিল করা হবে এই নিয়ম?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১৮:১৪
cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

গত দু’-তিন বছর ধরেই আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে বিতর্ক চলছে। অনেক দলই বাড়তি সুবিধার অভিযোগ তুলছে। কিছুটা চাপে পড়ে আবার এই নিয়ম খতিয়ে দেখার কথা জানাল বোর্ড। পরের বছরের মরসুম শুরুর আগে এই নিয়ম নিয়ে ১০টি দলের থেকে মতামত চাওয়া হয়েছে। দলগুলি একজোট হয়ে বিরোধিতা করলে এই নিয়ম তুলে দিতে পারে বোর্ড।

‘ক্রিকবাজ়’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সোমবারের মধ্যে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে ১০ দলের মতামত জানাতে বলা হয়েছে। বোর্ডের এক সূত্র বলেছেন, “গত বছর অধিনায়কদের বৈঠকের সময়েই ঠিক হয়েছিল প্রতিযোগিতার শেষে আইপিএলের মূল বিষয়গুলি নিয়ে সব দলের থেকে মতামত চাওয়া হবে। সেই অনুযায়ী ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে আলোচনা হওয়ার কথা।”

অতীতে বোর্ডের তরফে বলা হয়েছিল এই নিয়ম আরও অন্তত এক বছর থাকবে। তবে গত বছর অনেক অধিনায়কই এই নিয়মের বিরোধিতা করেছিলেন। তার পরে বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছিলেন, ক্রিকেটারদের আপত্তি থাকলে এই নিয়ম নিয়ে আলোচনা হতে পারে। যদিও তার কিছু দিন পর তিনিই নিজের বক্তব্য পাল্টে দিয়ে বলেন, “কম রানের ম্যাচও তো হচ্ছে। সব সমর্থক ম্যাচ উপভোগ করছে। ভাল পিচও হচ্ছে। সব কিছুই হচ্ছে। একটা প্যাকেজে সব কিছুই পাচ্ছেন সমর্থকেরা।”

আসন্ন বৈঠকে বিসিসিআই বুঝতে পারবে, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে আসলে দলগুলির মত ঠিক কী রকম। আরও এক বছর এই নিয়ম চালু রাখা আদৌ উচিত হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে।

IPL Impact Player BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy