Advertisement
E-Paper

প্রিন্টার খারাপ হয়ে যাওয়ায় হেরে গেল দল! ক্রিকেটে হার-জিতের ফয়সালা মাঠের বাইরে

ঘটনাটি ঘটেছে নর্দার্ন আয়ারল্যান্ডে ‘নর্থ ওয়েস্ট ক্রিকেট ইউনিয়ন প্রিমিয়ার লিগ’-এর ম্যাচে। প্রিন্টার খারাপ থাকায় এক দলকে পরাজিত ঘোষণা করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১৭:৩৬
cricket

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বৃষ্টি, ঝড়, তুষারপাত এমনকি, অতিরিক্ত রোদ বা মৌমাছির আক্রমণেও ভেস্তে গিয়েছে ক্রিকেট ম্যাচ। কিন্তু এবার যা ঘটল তা ক্রিকেটে কেউ কোনও দিন দেখেছে কি না সন্দেহ। প্রিন্টার খারাপ হয়ে যাওয়ায় হয়ে গেল খেলার ফয়সালা।

ঘটনাটি ঘটেছে নর্দার্ন আয়ারল্যান্ডে ‘নর্থ ওয়েস্ট ক্রিকেট ইউনিয়ন প্রিমিয়ার লিগ’-এর ম্যাচে। বালিস্পালেনের বিরুদ্ধে ম্যাচ ছিল এলিংটনের। প্রথমে ব্যাট করে ৪৮.১ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায় এলিংটন। বালিস্পালেনের সামনে লক্ষ্য ছিল ১৬০ রান।

তবে বালিস্পালেন ব্যাট শুরু করার দু’ওভার পরেই শুরু হয় বৃষ্টি। তখন তাদের রান ছিল ১৯। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় ওভার কমে। ফলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে বালিস্পালেনের পরিবর্তিত লক্ষ্য নির্ধারিত হওয়ার কথা ছিল।

কিন্তু বালিস্পালেনের মাঠে প্রিন্টার খারাপ হয়ে যায়। ফলে ডিএলএস নিয়মের যে পাতা তার প্রিন্ট নেওয়া যায়নি। সেই নথি না থাকায় ম্যাচ শুরু করতে পারেননি আধিকারিকেরা। পরিবর্তিত লক্ষ্য জানাতে না পারায় এলিংটনকে জয়ী দল ঘোষণা করে দেন আম্পায়ারেরা।

নর্থ ওয়েস্ট ক্রিকেট ইউনিয়নের নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, যে দলের মাঠে খেলা হচ্ছে, সেই দল ডিএলএসের হিসাব না দিতে পারলে তাকে পরাজিত ধরা হবে। অপর দলকে জয়ী ঘোষণা করা হবে। সেই নিয়মেই হয়েছে খেলার ফয়সালা।

Bizzare

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy