Advertisement
E-Paper

হাসি ফিরল গম্ভীরের! দলে ফিরছেন চোট পাওয়া তিন অলরাউন্ডার, বুমরাহকে নিয়েও আশা বাড়ছে ভারতীয় বোর্ডের

এই সপ্তাহে আফগানিস্তান সিরিজ়ের জন্য দল ঘোষণা করতে পারেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তার আগেই সম্ভবত ফিটনেস টেস্ট হয়ে যাবে তিন অলরাউন্ডারের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১৬:২২
cricket

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে স্বস্তি বাড়ল গৌতম গম্ভীরের। চোট পাওয়া তিন অলরাউন্ডার সুস্থ। দলে ফেরার অপেক্ষায় তাঁরা। আফগানিস্তান সিরিজ়ের দলেই দেখা যেতে পারে তাঁদের।

ভারতীয় দলের তিন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য, নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর সুস্থ হয়ে উঠেছেন। আপাতত বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) রয়েছেন তাঁরা। সেখানেই ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় হার্দিক।

জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি ফিটনেস টেস্ট দেবেন তিন ক্রিকেটার। তার পরেই তাঁদের দলে ফেরানো হতে পারে। এই সপ্তাহে আফগানিস্তান সিরিজ়ের জন্য দল ঘোষণা করতে পারেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তার আগেই সম্ভবত ফিটনেস টেস্ট হবে যাবে।

বোর্ডের এক সূত্র বলেছে, “হার্দিক ও নীতীশ পুরো সুস্থ। আফগানিস্তানের বিরুদ্ধে দলঘোষণার আগে বোর্ডের প্রধান কাজ ওয়াশিংটনকে সুস্থ করে তোলা। আশা করছি, আফগানিস্তান সিরিজ়ের আগে ও পুরো তৈরি হয়ে যাবে।”

তবে সকলের নজর রয়েছে জসপ্রীত বুমরাহের উপর। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে খেলতে পারেননি তিনি। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। আপাতত উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন বুমরাহ। অনুশীলন শুরু করেছেন তিনি। তাঁকে নিয়ে বোর্ডের ওই সূত্র বলেছে, “২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে চলছে বোর্ড। ওর হাঁটুর দিকে নজর রাখা হচ্ছে। ধীরে ধীরে ওকে ফেরানো হবে। আমরা চাই না, বুমরাহ আবার চোট পাক। তাই ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইছি না।”

Gautam Gambhir Jasprit Bumrah Hardik Pandya Nitish Reddy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy