Advertisement
E-Paper

ভারতীয় দলে ব্রাত্য শামির নজির! কপিল, জ়াহির, শ্রীনাথদের ক্লাবে নাম লেখালেন বাংলার পেসার

নজির গড়েছেন মহম্মদ শামি। পেশাদার ক্রিকেটে ৯০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। ভারতের ষষ্ঠ পেসার হিসাবে এই কীর্তি গড়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১৪:০৫
cricket

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

ভারতীয় দলে দীর্ঘ দিন জায়গা পান না তিনি। আর পাবেন, সেই আশাও প্রায় নেই। তার মাঝেই নজির গড়েছেন মহম্মদ শামি। পেশাদার ক্রিকেটে ৯০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। ভারতের ষষ্ঠ পেসার হিসাবে এই কীর্তি গড়েছেন তিনি।

দলীপ ট্রফির সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার সঙ্গেই পেশাদার ক্রিকেটে ৯০০ উইকেট হয়েছে শামির। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি নিয়েছেন ৩৭৯ উইকেট। লিস্ট এ ক্রিকেটে তিনি নিয়েছেন ২৮৩ উইকেট। টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৩৮ উইকেট।

শামিকে শুভেচ্ছা জানিয়েছে বাংলার ক্রিকেট সংস্থা। তারা লিখেছে, “মহম্মদ শামিকে শুভেচ্ছা। ভারতের ষষ্ঠ পেসার হিসাবে পেশাদার ক্রিকেটে ৯০০ উইকেটের মালিক হওয়া সহজ নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭৯, লিস্ট এ ক্রিকেটে ২৮৩ ও টি-টোয়েন্টিতে ২৩৮ উইকেট নিয়েছেন শামি। ওঁর এই কৃতিত্বে বাংলার ক্রিকেট সংস্থা গর্বিত।”

ভারতীয় পেসারদের মধ্যে পেশাদার ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক কপিল দেব। ১১৭০ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন জ়াহির খান। তাঁর উইকেটের সংখ্যা ১১৬৮। তিন নম্বরে থাকা জয়দেব উনাডকট ৯৪১ উইকেট নিয়েছেন। চার নম্বরে রয়েছেন জভগল শ্রীনাথ। তাঁর উইকেটের সংখ্যা ৯৪০। পাঁচ নম্বরে থাকা বিনয় কুমার ৯২৩ উইকেট নিয়েছেন। তার পরেই উঠে এলেন শামি।

ভারতীয় জার্সিতে শেষ বার গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলেন শামি। তার পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। চোট তাঁকে ভুগিয়েছে। কিন্তু চোট সারিয়ে ফেরার পর তাঁর দিকে নজর দিচ্ছেন না গৌতম গম্ভীর, অজিত আগরকরেরা। এই নিয়ে মুখও খুলেছেন শামি। জাতীয় দলে জায়গা না পেলেও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। নজিরও গড়ছেন বাংলার পেসার।

Mohammed Shami India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy